মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৮৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই।"
১৮৪। আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, যখন নাজিল হল, 'ইয়াতীম বয়োপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায়ে ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয়ো না এবং প্রতিশ্রুতি পালন কর; নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।(১) তখন সাহাবীরা ইয়াতিমদের সম্পত্তির তত্ত্বাবধান ছেড়ে দিল এমনকি অধিক হওয়ার কারণে তাদের খাদ্য নষ্ট হচ্ছিল এবং রান্না করা গোশত দুর্গন্ধযুক্ত হয়ে পড়ছিল। এ ঘটনাটি রাসূলুল্লাহ (ﷺ) কে জানানোর পর নাজিল হল, "তোমরা যদি তাদের সাথে একত্র থাকো তবে তারা তো তোমাদের ভাই। আল্লাহ জানেন কে হিতকারী আর কে অনিষ্টকারী।" বর্ণনাকারী বলেন, তারপর তারা মিলেমিশে বসবাস শুরু করলো।
(আবু দাউদ, নাসাঈ, ইব্‌ন আবু হাতিম, অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: আল কুরআন ১৭: ৩৪
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وان تخالطوهم فاخوانكم
عن ابن عباس قال لما نزلت (ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن) عزلوا أموال اليتامى حتى جعل الطعام يفسد واللحم ينتن فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فنزلت (وإن تخالطوهم فإخوانكم (3) والله يعلم المفسد من المصلح) قال فخالطوهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান