মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৮১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোন পাপ নেই।(১)
টিকা: ১. আল কুরআন ০২: ১৯৮
টিকা: ১. আল কুরআন ০২: ১৯৮
১৮১। আবূ উমামা তায়মী (র) হতে বর্ণিত, তিনি বলেন, আমি'আব্দুল্লাহ ইবন 'উমর (রা)-কে বললাম, আমরা তো হজ্জের সময় বাহন নিয়ে ভাড়া খাটি, আমাদের হজ্জ কি সহীহ হবে? তিনি (রা) বলেন, তোমরা কি বাইতুল্লাহ তাওয়াক করো না এবং আরাফার মাঠে যাও না? তোমরা কি পাথর নিক্ষেপ করো না এবং মাথা মুন্ডাও না? বর্ণনাকারী বলেন, আমরা বললাম, হ্যাঁ। তখন 'আব্দুল্লাহ ইবন 'উমর (রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে তুমি আমাকে যে প্রশ্ন করলে সে প্রশ্নটিই করেছিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে কোন উত্তর দেননি। অবশেষে জিবরীল (আ) এ আয়াত খানা নিয়ে নাজিল হলেন: "তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোন পাপ নেই।" তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডেকে বললেন, তোমাদের হজ্জ আদায় হয়ে গেছে।
(আবু দাউদ, মুসনাদে আবু দাউদ তায়ালিসী, জামে 'আব্দুর রাজ্জাক, অন্যান্য গ্রন্থসূত্র।)
(আবু দাউদ, মুসনাদে আবু দাউদ তায়ালিসী, জামে 'আব্দুর রাজ্জাক, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم
عن أبي أمامة التيمي قال قلت لابن عمر رضي الله عنهما انا نكرى (5) فهل لنا من حج؟ قال أليس تطوفون بالبيت وتأتون المعروف؟ (6) وترمون الجمار وتحلقون رءوسكم؟ قال قلنا بلى فقال ابن عمر جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فسأله عن الذي سألتني فلم يجبه حتى نزل عليه جبريل عليه السلام بهذه الآية (7) (ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم) فدعاه النبي صلى الله عليه وسلم فقال أتم حجاج