মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৮০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ থাকে...।(২)
টিকা: ২.আল কুরআন : ০২: ১৯৮
টিকা: ২.আল কুরআন : ০২: ১৯৮
১৮০। কা'ব ইবন উজরা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা হুদায়বিয়ার সন্ধিকালে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ছিলাম, তখন আমরা ছিলাম ইহরামরত। মুশরিকরা আমাদেরকে তখন বাধা প্রদান করেছিল। আমার মাথায় ছিল বাবড়ি চুল, যা থেকে আমার চেহারার ওপর উকুন পড়ছিল। রাসূলুল্লাহ (ﷺ) আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে বললেন, তোমার চুলের মাথায় পোঁকা কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ, তখন তিনি আমাকে মাথা মুন্ডানোর নির্দেশ দিলেন। বর্ণনাকারী বলেন, তখন নাজিল হল, "তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা কুরবানীর দ্বারা তার ফিদয়া দিবে।" (অপর এক সূত্রে), 'আব্দুল্লাহ ইব্ন মা'কিল (র) হতে বর্ণিত, তিনি বলেন, আমি কাব ইবন 'উজরা (রা) এর নিকট বসা ছিলাম আর তিনি তখন ছিলেন মসজিদের ভিতরে। আমি তাকে এ আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম- "তবে সিয়াম কিংবা সাদাকা অথবা কুরবানী দ্বারা তার ফিদয়া দিবে" বর্ণনাকারী বলেন, তখন কাব (রা) বলেন, আয়াতটি আমার ব্যাপারে নাজিল হয়েছে। তখন আমার মাথায় ক্লেশ ছিল। আমি তা নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গেলাম তখন আমার মাথা থেকে মুখ মন্ডলের ওপর উকুন ঝড়ে পড়ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার কষ্ট যে এই পর্যায়ে পৌঁছে গেছে, তা আমার ধারণা ছিল না। তোমার কোন বকরী আছে? আমি বললাম, না। তখন নাজিল হল, "তবে সিয়াম কিংবা সাদাকা অথবা কুরবানীর দ্বারা তার ফিদয়া দিবে।"
বর্ণনাকারী বলেন, তিনদিনের রোজা অথবা প্রতি মিসকিনকে অর্ধ সা' করে ছয়জনকে খাবার দান করতে হবে। তিনি বলেন, আয়াতটি আমার ব্যাপারে বিশেষভাবে নাজিল হয়েছে, তবে এর হুকুম তোমাদের জন্য সাধারণ।
(বুখারী, মুসলিম, মুয়াত্তা, অন্যান্য গ্রন্থসূত্র।)
বর্ণনাকারী বলেন, তিনদিনের রোজা অথবা প্রতি মিসকিনকে অর্ধ সা' করে ছয়জনকে খাবার দান করতে হবে। তিনি বলেন, আয়াতটি আমার ব্যাপারে বিশেষভাবে নাজিল হয়েছে, তবে এর হুকুম তোমাদের জন্য সাধারণ।
(বুখারী, মুসলিম, মুয়াত্তা, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فمن كان منكم مريضا أو به أذى من رأسه الخ
عن كعب بن عجرة قال كنا مع رسول الله صلى الله عليه وسلم بالحديبية ونحن محرمون وقد حصرنا المشركون وكانت لي وفرة فجعلت الهوام تساقط على وجهي فمر بي رسول الله صلى الله عليه وسلم فقال أيؤذيك هوام رأسك؟ قلت نعم فأمرني أن أحلق قال ونزلت (فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك) (ومن طريق ثان) (1) عن عبد الله بن معقل قال قعدت إلى كعب بن عجرة رضي الله عنه وهو في المسجد (2) فسألته عن هذه الآية (ففدية من صيام أو صدقة أو نسك) قال فقال كعب نزلت فيي فقد كان بي أذى من رأسي فحملت إلى رسول الله صلى الله عليه وسلم والقمل يتناثر على وجهي فقال ما كنت أرى أن الجهد بلغ بك ما أرى أتجد شاة؟ فقلت لا فنزلت هذه الآية (ففدية من صيام أو صدقة أو نسك) قال صوم ثلاثة أيام أو اطعام ستة مساكين نصف صاع نصف صاع طعام لكل مسكين قال فنزلت في خاصة وهي لكم عامة