মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৭৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "আল্লাহ জানেন যে, তোমার নিজেদের প্রতি অবিচার করেছিলে..."।(১)
টিকা: ১. আল কুরআন ০২: ১৮৭
১৭৯। 'আব্দুল্লাহ ইব্‌ন কা'ব ইব্‌ন মালিক (র) হতে, তিনি তার পিতা কা'ব ইবন মালিক (রা) সূত্রে বর্ণিত, তিনি বলেন, (প্রথম দিকে) রমাজান মাসে লোকেরা যখন রোজা রাখত, তারপর সন্ধ্যায় ঘুমিয়ে যেত, তখন তার জন্য পানাহার ও স্ত্রী সহবাস হারাম হয়ে যেত, যাবৎ না পরের দিন ইফতারের সময় হত। (সে সময়) একদিন 'উমর (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে একরাতে ফিরে এলেন, তিনি তাঁর কাছে দীর্ঘ রাত জাগ্রত ছিলেন। ফিরে এসে স্ত্রীকে ঘুমন্ত পেলেন, তখন তিনি স্ত্রীকে কামনা করলে স্ত্রী বলল, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তিনি বললেন, আমি তো ঘুমাইনি। অতঃপর তিনি তার সাথে মিলিত হলেন। আর কা'ব ইবন মালিক ও অনুরূপ করলেন, পরদিন সকালে 'উমর (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে এ তথ্যটি জানালে মহান আল্লাহ নাজিল করলেন, "আল্লাহ জানেন যে, তোমরা নিজেদের প্রতি অবিচার করেছিলে। অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন।"
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب علم الله أنكم كنتم تختانون أنفسكم الخ
عن عبد الله بن كعب بن مالك عن أبيه قال كان الناس في رمضان إذا صام الرجل فأمسى فنام حرم عليه الطعام والشراب والنساء حتى يفطر من الغد فرجع عمر بن الخطاب رضي الله عنه من عند النبي صلى الله عليه وسلم ذات ليلة وقد سهر عنده فوجد امرأته قد نامت فأرادها فقالت اني قد نمت قال ما نمت ثم وقع بها وصنع كعب بن مالك مثل ذلك فغدا عمر إلى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله تعالى (علم الله أنكم كنتم تختانون (3) أنفسكم فتاب عليكم وعفا عنكم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৭৯ | মুসলিম বাংলা