মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৭৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "আর তোমরা পানাহার কর যতক্ষণ রাতের কৃষ্ণরেখা হতে উষার শুভ্র রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়।
১৭৮। 'আদী ইবন হাতিম (রা) হতে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সালাত ও সাওম আদায়ের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তুমি এরূপ সালাত আদায় কর, এরূপ সাওম আদায় কর। যখন সূর্য অস্ত যাবে তখন পানাহার করবে যতক্ষণ না কৃষ্ণ রজ্জু হতে শুভ্র রজ্জু বেরিয়ে আসে, আর তুমি ত্রিশটি রোজা পালন করবে তবে ত্রিশটি পূর্ণ হওয়ার পূর্বে চাঁদ দেখা গেলে ভিন্ন কথা। তখন আমি কালো ও সাদা পশমের দুটো রশি সংগ্রহ করে তাদের দিকে লক্ষ্য রাখলাম, কিন্তু কালোটি হতে সাদাটি প্রতিভাত হল না। অতঃপর আমি এ ঘটনা রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে ব্যক্ত করলে তিনি হেসে ফেললেন এবং বললেন, ওহে হাতিম পূত্র। এটাতো রাতের কৃষ্ণতা থেকে বেরিয়ে আসা দিনের শুভ্রতা।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر
وعنه أيضا قال علمني رسول الله صلى الله عليه وسلم الصلاة والصيام قال صل كذا وكذا (6) وصم فاذا غابت الشمس فكل واشرب حتى يتبين لك الخيط الأبيض من الخيط الأسود (7) وصم ثلاثين يوما إلا أن تر الهلال قبل ذلك (8) فأخذت خيطين من شعر أسود وأبيض فكنت أنظرفيهما فلا يتبين لي فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فضحك (1) وقال يا ابن حاتم انما ذاك بياض النهار من سواد الليل