মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৭৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "আর তোমরা পানাহার কর যতক্ষণ রাতের কৃষ্ণরেখা হতে উষার শুভ্র রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়।"(১)
১৭৭। 'আদী ইবন হাতিম (রা) হ'তে বর্ণিত, তিনি বলেন, যখন এ আয়াতখানা অবতীর্ণ হল- "আর তোমরা পানাহার কর যতক্ষণ রাতের কৃষ্ণরেখা হতে উষার শুভ্র রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়-" তখন আমি দুটি রশি সংগ্রহ করলাম যাদের একটি করলো ও অপরটি সাদা, তারপর সে দুটোকে আমার বালিশের নিচে রাখলাম, তিনি বলেন, আমি ঐ দুটোর দিকে তাকিয়ে থাকলাম কিন্তু সাদ্যটি হতে কালোটি অথবা কালোটি হতে সাদাটি কোনটি স্পষ্ট হল না। সকাল হলে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে আমার কাজের বিবরণ দিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার বালিশ তো তাহলে খুবই প্রশস্ত। এর দ্বারা রাতের কৃষ্ণতা হতে দিনের শুভ্রতা স্পষ্ট হওয়াকে বোঝানো হয়েছে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকাঃ ১. আল-কুরআন, ০২: ১৮৭
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر
عن عدي بن حاتم قال لما نزلت هذه الآية (وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود) (1) قال عمدت إلى عقالين (2) أحدهما اسود والآخر أبيض فجعلتهما تحت وسادتي (3) قال ثم جعلت أنظر اليهما فلا تبين لي الأسود من الأبيض ولا الأبيض من الأسود فلما أصبحت غدوت إلى رسول الله صلى الله عليه وسلم فأخبرته بالذي صنعت فقال ان وسادك اذا لعريض (4) انما ذلك بياض النهار من سواد الليل
tahqiqতাহকীক:তাহকীক চলমান