মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৭৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত।(১)
১৭৪। উরওয়া (র) হতে আয়েশা (রা) সূত্রে আরও বর্ণিত, তিনি মহান আল্লাহর বাণী” নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত”-এ প্রসংগে বলেন, জাহেলী যুগে মানাতে নিশ্চয়ই উপাসনা করত এমন কতিপয়, আনসার আর মানাত ছিল মক্কাও মদীনার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ মূর্তি- বলল, হে আল্লাহর নবী! আমরা মানাতের সম্মানে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে তাওয়াফ করতাম, এখন এ দুটোর মাঝে তাওয়াফ করতে আমাদের কোন সমস্যা আছে কি না? তখন মহান আল্লাহ নাজিল করেন, "নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে কেউ কাবা গৃহে হজ কিংবা উমরা সম্পন্ন করে এ দুটির মধ্যে সাঈ করলে তার কোন পাপ নেই।"
(বুখারী, অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ان الصفا والمروة من شعائر الله
وعنه أيضا عن عائشة رضي الله عنها في قول الله عز وجل ان الصفا والمروة من شعائر الله قالت كان رجال من الانصار ممن يهل لمناة في الجاهلية ومناة صنم بين مكة والمدينة (2) قالوا يا نبي الله انا كنا نطوف بين الصفا والمروة تعظيما لمناة فهل علينا من حرج أن نطوف بهما؟ فأنزل الله عز وجل (ان الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما