মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৭৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত।(১)
টিকা: ১. আল কুরআন, ২: ১৫৮
টিকা: ১. আল কুরআন, ২: ১৫৮
১৭৩। উরওয়া (র) থেকে 'আয়েশা (রা) সূত্রে বর্ণিত, তিনি (র) বলেন, আমি আয়েশা (রা)-কে বললাম, মহান আল্লাহর বানী ‘‘নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে কেউ করলে তার কোন পাপ নেই”- এ ব্যাপারে আপনার অভিমত কি? বর্ণনাকারী আরও বলেন, আমি বললাম, আল্লাহর কসম। এ দুটো তাওয়াফ না করলে কারও গুনাহ হবে না। আয়েশা (র) বলেন, হে ভাগ্নে তুমি যা বলেছো তা নেহাত ভুল। তুমি যেভাবে এর ব্যাখ্যা করেছো তেমনি হলে বলা হত এ দুটো তাওয়াফ না করলে কোন গুনাহ হবে না' বস্তুত এ আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হল আনসারগণ ইসলাম গ্রহণের পূর্বে মানাত দেবীর উদ্দেশ্য ইহরাম বেঁধে যেত মুশাল্লালের নিকট তার তার পুজা করত। আর যে ব্যক্তি মানাত দেবীর পুজা করতো সে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে তাওয়াফ করাকে নিজের জন্য গুনাহের কাজ মনে করত। আনসারগণ রাসূলুল্লাহ (ﷺ) কে এ ব্যাপারে জিজ্ঞাসা করল ইয়া রাসূলাল্লাহ (ﷺ) আমরা জাহেলী যুগে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে তাওয়াফ করাকে গুনাহের কাজ মনে করতাম। (এখন এর বিধান কি? তখন মহান আল্লাহ নাজিল করলেন, "নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে কেউ কা'বা গৃহে হজ্জ কিংবা উমরা সম্পন্ন করে এ দুটির মধ্যে সা'ঈ করলে তার কোন পাপ নেই।" আয়েশা (রা) বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) এ দু'টির মাঝে তাওয়াফ করার প্রচলন করলেন, তাই কারও জন্য এ দুটির মাঝে তাওয়াফ পরিত্যাগ করা সমীচীন হবে না।
(বুখারী, মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ان الصفا والمروة من شعائر الله
عن عروة عن عائشة قال قلت أرأيت قول الله عز وجل (ان الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما) قال فقلت فوالله ما على أحد جناح ان لا يطوف بهما فقالت عائشة بئسما قلت يا ابن اختي انها لو كانت على ما أولتها كانت فلا جناح عليه أن لا يطوف بهما ولكنها انما أنزلت أن الأنصار كانوا قبل أن يسلموا يهلون لمناة الطاغية التي كانوا يعبدون عند المشلل وكان من أهل لها تحرج أن يطوف بالصفا والمروة فسألوا عن ذلك رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله انا كنا نتحرج أن نطوف في الصفا والمروة في الجاهلية فأنزل الله عز وجل (ان الصفا والمروة من شعائر الله إلى قوله: فلا جناح عليه أن يطوف بهما) قالت عائشة ثم قد سن رسول الله صلى الله عليه وسلم الطواف بهما فليس ينبغي لأحد أن يدع الطواف بهما