মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৭২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্য লক্ষ্য করি"(২)
১৭২। বারা ইব্‌ন আযিব (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হিজরতের পর প্রথম ষোল মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেন, তারপর তাকে কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয় আর তিনি তাই আশা করেছিলেন। তখন মহান আল্লাহ অবতীর্ন করেন, "আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি। সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ কর। অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও......রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাতুল আছর আদায় করেছেন এমন এক ব্যক্তি তখন আনসারদের একটি গোত্রের নিকট থেকে হেঁটে যাচ্ছিলেন যারা সালাতুল আছরে বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে রুকুরত অবস্থায় ছিল তিনি বললেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাতুল আছর কাবা অভিমুখী হয়ে আদায় করে এসেছেন এমন সাক্ষ্য দিচ্ছেন, বর্ণনাকারী বলেন, তখন তারা আছরের সালাতে রুকু অবস্থায়ই কাবার দিকে ঘুরে গেলেন।
(বুখারী, মুসলিম, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قد نرى تقلب وجهك في السماء الخ
عن البراء بن عازب قال صلى رسول الله صلى الله عليه وسلم نحو بيت المقدس ستة عشر شهرا (4) ثم وجه إلى الكعبة وكان يحب ذلك فأنزل الله عز وجل (قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الآية) قال فمر رجل صلى مع النبي صلى الله عليه وسلم العصر على قوم (5) من الأنصار وهم ركوع في صلاة العصر (6) نحو بيت المقدس فقال هو يشهد أنه صلى مع رسول الله صلى الله عليه وسلم وأنه قد وجه إلى الكعبة قال فانحرفوا وهم ركوع في صلاة العصر
tahqiqতাহকীক:তাহকীক চলমান