মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৭১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্য লক্ষ্য করি"(২)
টিকা: ২. আল কুরআন, ২: ১৪৪।
টিকা: ২. আল কুরআন, ২: ১৪৪।
১৭১। আনাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বাইতুল মুকাদ্দাস এর দিকে মুখ করে সালাত আদায় করছিলেন, তখন নাজিল হল 'আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি। সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ কর। অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও।" তখন এক ব্যক্তি বনু সালিমার নিকট থেকে হেঁটে যাচ্ছিলো আর তারা ছিল ফজরের সালাতে রুকুরত এবং তারা ইতোমধ্যে এক রাকাআত আদায় করে ফেলেছে, তখন সে ডেকে বললো, ওহে কিবলাহ পরিবর্তন করা হয়েছে, কিবলাহ কাবার দিকে পরিবর্তন করা হয়েছে। বর্ণনাকারী বলেন, তখন তারা সেই অবস্থায় কিবলার দিকে ফিরে গেল।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قد نرى تقلب وجهك في السماء الخ
عن أنس أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي نحو بيت المقدس فنزلت (قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام) (4) قمر رجل من بني سلمة (1) وهم ركوع في صلاة الفجر وقد صلوا ركعة فنادى الا ان القبلة قد حولت الا ان القبلة قد حولت إلى الكعبة قال فمالوا كما هم نحو القبلة