মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৭০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহ এরূপ নন যে, তিনি তোমাদের ঈমানকে ব্যর্থ করে দিবেন।(১)
টিকা: ১. আল কুরআন, ২:১৪৩
টিকা: ১. আল কুরআন, ২:১৪৩
১৭০। আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, যখন কিবলাহ পরিবর্তিত হল তখন লোকেরা রাসুলুল্লাহ (ﷺ) এর কাছে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) আমাদের অনেক সঙ্গী বাইতুল মুকাদ্দাস এর দিকে মুখ করে সালাত আদায় করে মারা গেছেন (তাদের ব্যাপারে ফয়সালা কি হবে?) তখন মহান আল্লাহ নাজিল করলেন, "আল্লাহ এরূপ নন যে, তিনি তোমাদের ঈমানকে ব্যর্থ করে দিবেন।
(তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
(তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وما كان الله ليضيع ايمانكم
عن ابن عباس قال لما حولت القبلة قال أناس يا رسول الله أصحابنا الذين ماتوا وهم يصلون إلى بيت المقدس (2) فأنزل الله (وما كان الله ليضيع إيمانكم