মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৬৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি।(২)
১৬৯। আবু সাঈদ খুদরী (রা) হতে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেছেন, কিয়ামতের দিন নূহ (আ) কে ডেকে জিজ্ঞাসা করা হবে, আপনি কি আপনার উম্মতের নিকট দ্বীনের দাওয়াত পৌছিয়েছিলেন? তিনি (আ) বলবেন, হ্যাঁ। তখন তার উম্মতদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে, তিনি কি তোমাদের নিকট দ্বীনের দাওয়াত পৌছিয়েছেন? তারা বলবে, আমাদের নিকট কোন সতর্ককারী আসেনি আর কেউ আমাদের নিকট কোন দাওয়াত নিয়ে আসেনি। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন নূহ (আ) কে ডেকে বলা হবে, আপনার সাক্ষী কে? তিনি (আ) বলবেন, মুহাম্মদ ও তার উম্মতগণ। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এরূপে আল্লাহর বাণী 'এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি” এর বাস্তবায়ন হবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মধ্যপন্থী অর্থ হল ন্যায় পন্থী। রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ)! এর উম্মতদেরকে ডাকা হলে তারা সাক্ষ্য দিবে নুহ (আ) এর দাওয়াত পৌছানোর পক্ষে। তিনি প্রায় আর ও বলেন, তখন আমি তোমাদের সাক্ষ্যকে সত্যয়ন করব।
(বুখারী, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وكذلك جعلناكم أمة وسطا
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح عليه السلام يوم القيامة فيقال له هل بلغت؟ فيقول نعم فيدعى قومه فيقال لهم هل بلغكم؟ فيقولون ما أتانا من نذير أو ما أتانا من أحد قال فيقال لنوح من يشهد لك؟ فيقول محمد وأمته قال فذلك قوله عز وجل (وكذلك جعلناكم أمة وسطا) قال الوسط العدل قال فيدعون فيشهدون له بالبلاغ قال ثم اشهد عليكم