মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৬৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "যে দিকেই তোমরা মুখ ফিরাও না কেন, সেদিকই আল্লাহর দিক। "১
টিকা: ১. আল কুরআন, ২: ১১৫।
১৬৬। আব্দুল্লাহ ইবন উমর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) মক্কা থেকে মদীনা অভিমুখে সফররত অবস্থায় আরোহীর পিঠে চড়ে মক্কার দিকে মুখ করে নফল সালাত আদায় করছিলেন, তখন নাজিল হলো, যে দিকেই তোমরা মুখ ফিরাও না কেন, সে দিকই আল্লাহর দিক।
(মুসলিম, তিরমিযী, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فأينما تولوا فثم وجه الله
عن ابن عمر قال كان رسول الله صلى الله عليه وسلم يصلى على راحلته مقبلا من مكة إلى المدينة حيث توجهت به (5) وفيه نزلت هذه الآية (فأينما تولوا فثم وجه الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান