মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৬৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "নত শিরে প্রবেশ কর দরজা দিয়ে এবং বল। ক্ষমা চাই।" (১)
টিকা: ১. আল-কুরআন। ২: ৫৮
টিকা: ১. আল-কুরআন। ২: ৫৮
১৬৪। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (ﷺ) সূত্রে বর্ণনা করেন, তিনি আল্লাহর বাণী "নত শিরে প্রবেশ কর দরজা দিয়ে" প্রসঙ্গে বলেন, কিন্তু তারা পা হেঁচড়িয়ে প্রবেশ করল। "এবং বল ক্ষমা চাই” একথা প্রসঙ্গে রাসুলুল্লাহ (ﷺ) বলেন, তারা তা পরিবর্তন করল এবং তারা বলল শিষযুক্ত গম।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ادخلوا الباب سجدا وقولوا حطة
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم في قوله عز وجل (ادخلوا الباب سجدا) (2) قال ادخلوا زحفا (3) (وقولوا حطة) (4) قال بدلوا (5) فقالوا حنطة في شعرة