মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৬৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
তাফসীর ও শানে নুযূল
পরিচ্ছেদ: 'আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে" ও হারুত মারুতের প্রসঙ্গ
পরিচ্ছেদ: 'আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে" ও হারুত মারুতের প্রসঙ্গ
১৬৩। আব্দুল্লাহ ইবন উমার (রা) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, আল্লাহ তায়ালা যখন আদম (আ) কে পৃথিবীতে অবতরণ করালেন তখন ফিরিস্তারা বলল, হে প্রভু। "আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার সপ্রশংসা স্ততিগান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলেন, আমি যা জানি তা তোমরা জান না(১) তারা বললো, আমরা বনী আদমের তুলনায় আপনার বেশী অনুগত। আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন, তোমরা দু'জন ফিরিস্তা দাও যাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করবো, তারপর দেখবো তারা কিরূপ আমল করে। তারা বলল, হে আমাদের রব। হারূত ও মারূত। অতঃপর আল্লাহ্ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং শুকতারাকে সুন্দরী রমনী করে তাদের কাছে পাঠালেন। সে তাদের নিকট আসলে তারা দু'জন তার সান্নিধ্য চাইল। তখন সে বলল, আল্লাহর কসম, না। তবে তোমরা যদি এ শিরকপূর্ণ কথাবার্তা বলতে পারো তাহলে। তারা বলল, আল্লাহর কসম। না, আমরা কাউকে কখনও আল্লাহর সাথে শরীক করতে পারব না। তারপর সে চলে গেল এবং সঙ্গে একটি বাচ্চাকে নিয়ে ফিরে আসল। তখন আবার তারা তাকে কাছে পেতে চাইল। তখন সে বলল, আল্লাহর কসম, না। তবে তোমরা যদি এ শিশুকে হত্যা করতে পারো। তারা বললো, আল্লাহর কসম। না, আমরা তাকে কখনও হত্যা করতে পারব না। তারপর সে চলে গেল এবং একটি মদের পাত্র নিয়ে ফিরে আসল। তখন তারা আবার তাকে কাছে পেতে চাইল। তখন সে বলল, আল্লাহর কসম না, তবে তোমরা যদি এ মদ পান করতে পারো। অতঃপর তারা দু'জনা ঐ মদ পান করল, ফলে তারা নেশাগ্রস্ত হল, তার ওপর ঝাপিয়ে পড়ল এবং দু'জন মিলে শিশুটিকে হত্য করল। পরে যখন তারা হুঁশ ফিরে পেল তখন মহিলা বলল, আল্লাহর কসম। তোমরা যা কিছু আমার কাছে অস্বীকার করেছিলে নেশাগ্রস্ত হওয়ার পর তার সব কিছুই তোমরা করেছো। তাই তোমরা দুনিয়ার আযাব ও আখিরাতের আযাবের মধ্যে যে কোন একটিকে বেছে নাও তারা দুনিয়ার অযাবকে বেছে নিল।
টিকা: ১. আল-কুরআন, ২:৩০
টিকা: ১. আল-কুরআন, ২:৩০
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
التفسير وأسباب النزول
باب أتجعل فيها من يفسد فيها وقصة هاروت وماروت
باب أتجعل فيها من يفسد فيها وقصة هاروت وماروت
عن عبد الله بن عمر انه سمع نبي الله صلى الله عليه وسلم يقول إن آدم عليه السلام لما أهبطه الله إلى الأرض قالت الملائكة أي رب (أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك (11) قال إني أعلم مالا تعلمون) قالوا وإنا نحن أطوع لك من بني آدم قال الله تعالى للملائكة هلموا ملكين (1) حتى نهبطهما إلى الأرض فننظر كيف يعملان قالوا ربنا هاروت وماروت فأهبطنا إلى الأرض ومثلت لهما الزهرة امرأة من أحسن البشر (2) فجاءتهما فسألاها نفسها فقالت لا والله حتى تتكلما بهذه الكلمة من الإشراك فقالا لا والله لا نشرك بالله شيئا أبدا فذهبت عنهما ثم رجعت بصبي تحمله فسألاها نفسها فقالت لا والله حتى تقتلا هذا الصبي فقالا لا والله لا نقتله أبدا فذهبت ثم رجعت بقدح خمر تحمله فسألاها نفسها فقالت لا والله حتى تشربا هذا الخمر فشربا فسكرا فوقعا عليها وقتلا الصبي فلما أفاقا قالت المرأة والله ما تركتما شيئا أبيتماه علي إلا قد فعلتماه حين سكرتما فخيرا بين عذاب الدنيا وعذاب الآخرة فاختارا عذاب الدنيا