মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৬০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। সূরা বাকারা ও এর ফযীলত।
১৬০। আব্দুল্লাহ ইব্‌ন বুরায়দা (র) থেকে বর্ণিত, তিনি তার পিতা বুরায়দা (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বসা ছিলাম, তখন আমি তাঁকে বলতে শুনেছি, তোমরা সূরা বাকারা শিক্ষা কর কেননা এর অবলম্বন কল্যাণ এবং এর বর্জন অনুতাপ। এটা যাদুকরগণ আয়ত্ত করতে পারবে না। বর্ণনাকারী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমরা সূরা বাকারা ও সূরা আলে ইমরান শিক্ষা করো, কেননা, এ দুটো উজ্জল জ্যোতিষ্কের ন্যায় কিয়ামতের দিন তার দুটো ছায়াখণ্ড অথবা সারিবদ্ধ দুটো পাখীর ঝাঁকের ন্যায়। কিয়ামতের দিন মানুষকে যখন কবর বিদীর্ন করে হাজির করা হবে তখন কুরআন তার সঙ্গীর জন্য এক কৃষ্ণকায় পুরুষের আকৃতিতে হাজির হবে, অতঃপর তাকে বলবে, তুমি আমাকে চিনতে পেরেছো? সে বলবে, আমি তোমাকে চিনতে পারছি না, সে তাকে আবার জিজ্ঞাসা করবে, তুমি আমাকে চিনতে পেরেছো? সে বলবে, আমি তোমাকে চিনতে পারছি না। তখন সে বলবে, আমি তোমার সঙ্গী কুরআন যে তোমাকে দুপুর বেলা তৃষ্ণার্ত রেখেছি এবং রাতের বেলায় বিনিদ্র রেখেছি। প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা দ্বারা মুনাফা আশা করে। আজ তোমার মুনাফা সকল ব্যবসার উপরে। তখন তার ডান হাতে রাজত্ব ও বাম হাতে অমরত্ব দেয়া হবে। তার মাথায় মুকুট পরিয়ে দেয়া হবে বরং তার পিতা-মাতাকে আকর্ষণীয় পোষাক পরানো হবে যার সমকক্ষ পোষাক দুনিয়ার কারও ছিল না। তারা বলবে, আমাদেরকে কেন এ পোষাক পরানো হল? উত্তর আসবে, তোমাদের সন্তান কুরআন ধারণ করেছিল। অতঃপর উক্ত কুরআনের ধারণকারী ব্যক্তিকে বলা হবে, তুমি তিলাওয়াত কর এবং জান্নাতের স্তরসমূহ আরোহন করে তার কক্ষসমূহে প্রবেশ করতে থাকো, এভাবে সে যতক্ষণ তিলাওয়াত করতে থাকবে ততক্ষণ জান্নাতের বিভিন্ন ফ্লোরে আরোহণ করতে থাকবে হোক তা অতি দ্রুত অথবা ধীরগতিতে।
(ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب سورة البقرة وما جاء في فضلها
عن عبد الله بن بريدة عن أبيه قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم فسمعته يقول تعلموا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا يستطيعها البطلة قال ثم مكث ساعة ثم قال تعلموا سورة البقرة وآل عمران فإنهما الزهراوان يظلان صاحبهما يوم القيامة كأنها غمامتان أو غيابيان أو فرقان من طير صواف وان القرآن يلقى صاحبه يوم القيامة حين ينشق عنه قبره كالرجل الشاحب (12) فيقول له هل تعرفني؟ فيقول ما أعرفك فيقول له هل تعرفني؟ فيقول ما أعرفك فيقول أنا صاحبك القرآن الذي اظمأتك في الهواجر وأسهرت ليلك وان كل تاجر من وراء تجارته وأنك اليوم من وراء كل تجارة (1) فيعطى الملك بيمينه والخلد بشماله ويرضع على رأسه تاج الوقار ويكسى والداه حلتين لا يقوم لهما أهل الدنيا (2) فيقولان بم كسبنا هذه؟ فيقال بأخذ ولدكما القرآن ثم يقال له اقرأ واصعد في درجة الجنة وغرفها فهو في صعود ما دام يقرأ هذا (3) كان أو ترتيلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৬০ | মুসলিম বাংলা