মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৬১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। সূরা বাকারা ও এর ফযীলত।
১৬১। মাকিল ইবন ইয়াসার (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সূরা বাকারা হল কুরআনের শীর্ষবাগ ও চূড়া। এর প্রতিটি আয়াতের সাথে আশি জন ফিরিস্তা অবতীর্ণ হয়। “আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্ত্বার ধারক" আয়াতুল কুরছী নামের এ আয়াতটিকে আরশের নিচ থেকে বের করে তা সূরা বাকারার সাথে যুক্ত করে দেয়া হয়েছে, আর সূরা ইয়াসিন হল আল-কুরআনের হৃদয়। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের আশায় তা তিলাওয়াত করবে তাকে ক্ষমা করে দেয়া হবে, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তা তিলওয়াত কর।
(আবূ দাউদ, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب سورة البقرة وما جاء في فضلها
عن معقل بن يسار ان رسول الله صلى الله عليه وسلم قال البقرة سنام (5) القرآن وذروته ونزل مع كل آية منها ثمانون ملكا واسخرجت (الله لا إله إلا هو الحي القيوم) من تحت العرش فوصلت بها أو (6) فوصلت بسورة البقرة ويس قلب القرآن (7) لا يقرؤها رجل يريد الله تبارك وتعالى والدار الآخرة إلا غفر له واقرءوها على موتاكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান