মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৫৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। সূরা বাকারা ও এর ফযীলত।
১৫৯। নাওয়াস ইব্ন সামআ'ন কিলাবী (র) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি কিয়ামতের দিন কুরআনকে তার বিধান মোতাবেক আমলকারীদের সঙ্গে একত্রে উপস্থিত করা হবে। তাদের সর্বাগ্রে থাকবে সূরা বাকারা ও সূরা আলে ইমরান। রাসূলুল্লাহ (ﷺ) তাদের ব্যাপারে তিনটি উদাহরণ পেশ করেছেন যা আমি তারপর অদ্যাবধি ভুলিনি। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, তার ভাটা মেঘমালা অথবা দুটো ছায়া খণ্ড যা অতি উজ্জল কালো অথবা সারিবদ্ধ দুটো পাখীর ঝাঁকের মত থাকবে যারা তার সঙ্গীর জন্য ঝগড়া করবে।
(মুসলিম, তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র অন্যান্য গ্রন্থসূত্র।)
(মুসলিম, তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب سورة البقرة وما جاء في فضلها
عن النواس بن سمعان الكلابي قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يؤتي بالقرآن يوم القيامة وأهله الذين كانوا يعملون به وتقدمهم سورة البقرة وآل عمران وضرب لهم رسول الله صلى الله عليه وسلم بثلاثة أمثال ما نسيتهن بعد قال كأنهما غمامتان أو ظلمتان سوداوان (9) بينها شرق أو كأنهما فرقان من طير صواف يحاجان عن صاحبهما