মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১১৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। কুরআনের প্রথম অবতীর্ণ অংশ প্রসঙ্গে।
১১৩। আবূ সালামা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির (রা) কে জিজ্ঞাসা করলাম, কুরআনের কোন অংশ সর্ব প্রথম নাজিল হয়েছে? তিনি বললেন, یٰۤاَیُّہَا الۡمُدَّثِّرُ আমি বললাম, নাকি وَاقْرَأْ জাবির (রা) বললেন, আমি তোমাদের নিকট সে ঘটনা বর্ণনা করব, যা রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি হেরা গুহায় একমাস যাবৎ অবস্থান করলাম। অবস্থান কাল শেষ হলে আমি পাহাড়ের উপত্যাকায় নেমে আসলাম, তখন আমাকে ডাকা হল। আমি আমার সামনে, পেছনে, ডানে ও বামে তাকিয়ে কাউকে দেখলাম না। অতঃপর আমাকে আবার ডাকা হল, আমি তখনও কাউকে দেখলাম না। অতঃপর আমাকে আবার ডাকা হলে আমি আমার মাথা উত্তোলন করে দেখলাম শূন্যে সিংহাসনের ওপর তিনি ফিরিশতা বসা, তখন আমাকে প্রচণ্ড ভয়ে পেয়ে বসল, আমি তখন খাদীজা (রা) এর নিকট এসে তাকে বললাম আমাকে কম্বল আচ্ছাদিত করো, তখন তারা আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করল এবং আমার ওপর পানি ছিটিয়ে দিল। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন হে বস্ত্রাচ্ছাদিত। উঠ, আর সতর্ক কর, এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। তোমার পরিচ্ছদ পবিত্র রাখ"। আবূ সালামা (রা) হতে অপর এক সূত্রে বর্ণিত আছে তিনি বলেন জাবির ইবন আব্দুল্লাহ (রা) আমার নিকট বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট শুনেছেন, তিনি বলেছেন, আমার নিকট কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, তখন আমি একবার হেটে যেতেই আসমান থেকে একটি শব্দ শুনতে পেলাম, আমি আসমানের দিকে মাথা তুলতেই সেই ফিরিস্তাকে দেখতে পেলাম যিনি আমার নিকট হেরা গুহায় এসেছিলেন তিনি তখন আসমান ও জমীনের মাঝে স্থাপিত একটি আসনে বসা ছিলেন। আমি তাকে দেখে ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরে আমি আমার পরিবারের নিকট ফিরে এসে তাদেরকে বললাম, তোমরা আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত কর। তোমরা আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত কর। তোমরা আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত কর। অতঃপর তারা আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করল। তখন মহান আল্লাহ নাজিল করলেন, হে বস্ত্রাচ্ছাদিত উঠ! আর সর্তক কর। তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। তোমার পরিচ্ছদ পবিত্র রাখ। পৌত্তলিকতা পরিহার করে চল।" আবু সালামা (রা) বলেন, اَلرُّجْزُ অর্থ মূর্তি, পৌত্তলিকতা। তারপর ওহী চালু হল এবং অব্যাহত থাকল।
(বুখারী ও মুসলিম, অন্যান্য গ্রন্থসূত্র অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী ও মুসলিম, অন্যান্য গ্রন্থসূত্র অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب أول ما نزل من القرآن
عن أبي سلمة قال سألت جابرا أي القرآن أنزل قبل؟ فقال يا أيها المدثر (3) فقلت أو اقرأ؟ فقال جابر أحدثكم ما حدثنا رسول الله صلى الله عليه وسلم قال جاورت بحراء (4) شهرا فلما قضيت جواري نزلت فاستبطنت بطن الوادي (5) فنوديت فنظرت أمامي وخلفي وعن يميني وعن شمالي فلم أر أحدا ثم نوديت فظرت فلم أر أحدا ثم نوديت فرفعت رأسي فإذا هو على العرش في الهواء (6) فأخذتني رجفة (7) شديدة فأتيت خديجة فقلت دثروني (1) فدثروني وصبوا علي ماءا فأنزل الله عز وجل (يا أيها المدثر قم فأنذر (2) وربك فكبر وثيابك فطهر) (وعنه من طريق ثان) (3) قال اخبرني جابر بن عبد الله أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ثم فتر الوحي عني فترة (4) فبينا أنا أمشي سمعت صوتا من السماء فرفعت بصري قبل السماء فإذا الملك (5) الذي جاءني بحراء الآن قاعد على كرسي بين السماء والأرض فجششت (6) منه فرقا حتى هويت إلى الأرض فجئت أهلي فقلت زملوني زملوني زملوني فزملوني فأنزل الله عز وجل (يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر) قال أبو سلمة الرجز الأوثان ثم حمى الوحي (7) بعد وتتابع