মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১১২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। কুরআনের প্রথম অবতীর্ণ অংশ প্রসঙ্গে।
১১২। আয়েশা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট প্রথম যে পন্থায় ওহী নাজিলের সূত্রপাত হয়েছিল তা হল ঘুমের মধ্যে সত্য সপ্ন। আর তিনি যখনই কোন স্বপ্ন দেখতেন তা প্রভাত রশ্মির মত সত্য হতো, তারপর তিনার নিকট নিঃসঙ্গতাকেই প্রিয় করে তোলা হল। তাই তিনি হেরা গুহায় চলে আসতেন, তথায় তিনি ইবাদতে মগ্ন থাকতেন- যে ইবাদত বেশ কয়েক রাত ধরে চলত আর এ জন্য তিনি প্রয়োজনীয় রসদ সঙ্গে নিতেন, রসদ ফুরিয়ে গেলে) তিনি আবার খাদীজা (রা)-এর নিকট এসে আবার অনুরূপ রসদপত্রাদি নিয়ে যেতেন, এভাবে এক পর্যায়ে তার নিকট সত্য উদ্ভাসিত হল, আর তখন তিনি ছিলেন হেরা গুহাতেই। একজন ফিরিস্তা (জিবরাঈল (আ) তথায় আসলেন এবং তাঁকে বললেন, আপনি পাঠ করুন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি বললাম, আমি পাঠ করতে পারি না, তিনি তাও বলেন, অতঃপর তিনি আমাকে জড়িয়ে ধরে তাঁর বুকের সাথে সজোরে চাপ দিলেন যা আমার সহ্যের শেষ সীমায় পৌঁছে গেল, তারপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পাঠ করুন। আমি তাঁকে বললাম আমি পাঠ করতে পারি না। অতঃপর তিনি আমাকে জড়িয়ে ধরে তাঁর বুকের সাথে দ্বিতীয় বার সজোরে চাপ দিলেন যা আমার সহ্যের শেষ সীমায় পৌছে গেল তারপর আমাকে ছেড়ে দিয়ে বললেন। আপনি পাঠ করুন। আমি বললাম, আমি পাঠ করতে পারি না। অতঃপর তিনি আমাকে তৃতীয় বার সজোরে তাঁর বুকের সাথে চাপ দিলেন যা আমার সহ্যের শেষ সীমায় পৌঁছে গেল। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন..... শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
'ইতিহাস' অংশের 'সিরাতুন্নবী' অধ্যায়ের 'ওহীর সূচনা পরিচ্ছেদে এ হাদীসখানা পূর্ণাঙ্গরূপে উল্লেখ করা হয়েছে। (বুখারী, মুসলিম অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب أول ما نزل من القرآن
عن عائشة رضي الله عنها قالت أول ما بدئ به رسول الله صلى الله عليه وسلم من الوحي (1) الرؤيا الصادقة (2) في النوم وكان لا يرى رؤيا إلا جاءت مثل (3) فلق الصبح ثم حبب إليه الخلاء (4) فكان يأتي غار حراء (5) فيتحنث فيه وهو التعبد (6) الليالي ذوات العدد ويتزود لذلك ثم يرجع إلى خديجة فتزوده لمثلها (7) حتى فجئه الحق وهو في غار حراء فجاءه (8) الملك فيه فقال اقرأ فقال رسول الله صلى الله عليه وسلم فقلت ما أنا بقارئ (9) قال فأخذني فغطني (10) حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فغطني الثالثة حتى بلغ مني الجهد ثم أرسلني (11) فقال اقرأ باسم ربك الذي خلق حتى بلغ مالم يعلم (يعني علم الإنسان ما لم يعلم (1) الحديث ذكر بتهامه في باب بدء الوحي من كتاب السيرة النبوية في قسم التاريخ
tahqiqতাহকীক:তাহকীক চলমান