মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১১১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআনসহ অন্যান্য আসমানী কিতাবসমূহ নাযিল হওয়ার সময়কাল এবং সাহাবীদের মাঝে কুরআন নাযিল হওয়ার ব্যাপারে তাদের ভীতি প্রসঙ্গে।
১১১। আব্দুল্লাহ ইবন 'উমর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) এর জীবদ্দশায় আমরা আমাদের স্ত্রীদের সাথে অনেক কথা বলতে এবং তাদের সংগে ফুর্তি করতে ভয় পেতাম, কেননা, আমাদের ব্যাপারে কুরআন নাযিল হওয়ার আশংকা ছিল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এর মৃত্যুর পর আমরা এসব ব্যাপারে কথা বলা শুরু করলাম।
(বুখারী, ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وقت نزول القرآن وغيره من الكتب السماوية وخوف الصحابة من نزول القرآن فيهم
عن ابن عمر قال كنا نتقي كثيرا من الكلام والانبساط الى نسائنا على عهد رسول الله صلى الله عليه وسلم مخافة أن ينزل فينا القرآن فلما مات رسول الله صلى الله عليه وسلم تكلمنا