মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১০৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা কামার প্রসঙ্গ
১০৭। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সূরা কামার এর (২২ নং) আয়াত وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ এভাবে লিখিয়েছেন। তখন এক ব্যক্তি বলল হে আবু আব্দুর রহমান।
مُدَّكِرٍ নাকি(২) مذکر তিনি (রা) বলেন, আমাকে রাসুলুল্লাহ (مُدَّكِرٍ(ﷺ শিখিয়েছেন।
বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।
টিকা: ২. مُدَّكِرٍ উভয় শব্দের অর্থই উপদেশ গ্রহণকারী। শুধুমাত্র উচ্চারণগত পার্থক্য। তবে مذکر শব্দটি অধিক প্রচলিত ও সমর্থিত।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
ما جاء في سورة القمر
وعنه أيضا قال اقرأني رسول الله صلى الله عليه وسلم (ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر) (10) فقال رجل يا أبا عبد الرحمن مدكر أو مذكر قال اقرأني رسول الله صلى الله عليه وسلم مدكر
tahqiqতাহকীক:তাহকীক চলমান