মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১০৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা তালাক প্রসঙ্গ
১০৮। আব্দুল্লাহ ইবন উমর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) সূরা তালাকের ১ম আয়াত
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ فِي قُبُلِ عِدَّتِهِنَّ
(৩)এরূপ পড়েছেন।
শাফিঈ, অন্যান্য গ্রন্থসূত্র।
টিকা: ৩. অন্য এক বর্ণনামতে لِعِدَّتِہِنَّ রয়েছে। فِي قُبُلِ عِدَّتِهِنَّ এর অর্থ ইদ্দত আসার পূর্বে, আর لِعِدَّتِہِنَّ অর্থ ইদ্দতের দিকে লক্ষ্য রেখে لِعِدَّتِہِنَّ বর্ণনাটাই অধিক গ্রহণযোগ্য।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
ما جاء في سورة الطلاق
عن ابن عمر قال قرأ النبي صلى الله عليه وسلم (يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن في قبل عدتهن
tahqiqতাহকীক:তাহকীক চলমান