মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১০৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা যারিয়াত প্রসঙ্গ
১০৬। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সূরা যারিয়াত এর (৫৮ নম্বর) আয়াত এভাবে শিখিয়েছেন إِنِّي أَنَا الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ (অর্থাৎ আমি রিযিকদাতা, প্রবল, পরাক্রান্ত)।(১)
টিকা: ১. অধিকাংশ মনীষীর মতে, বিশুদ্ধ তিলাওয়াত হল إِنِّي أَنَا الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ অর্থাৎ আল্লাহই তো রিযিক দান করেন এবং তিনি প্রবল পরাক্রান্ত।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
ما جاء في سورة الذاريات
عن عبد الله بن مسعود قال أقرأني رسول الله صلى الله عليه وسلم (اني انا الرزاق ذو القوة المتين)
tahqiqতাহকীক:তাহকীক চলমান