মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১০৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা মুহাম্মদ প্রসঙ্গ
১০৫। শাকীক ইবন সালামা (রা) হতে বর্ণিত তিনি বলেন বনী বাজীলা গোত্রের নাহীক ইবন সিনান নামের এক ব্যক্তি আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর নিকট এসে বলল, হে আবু আব্দুর রহমান। আপনি সূরা মুহাম্মদ এর (১৫ তম) আয়াত (مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ) এ আয়াতাংশের শেষ শব্দকে ياء দিয়ে (ياسِن) নাকি الف দিয়ে (آسِنٍ) পড়েন? আব্দুল্লাহ (রা) তাকে বললেন, এ অংশটুকু ছাড়া সমগ্র কুরআন তুমি আয়ত্ত করেছ? আগন্তুক বললেন, আমি দু'রাকাআতে অবশ্যই কুরআনের শেষ এক- সপ্তামাংশ পড়ে থাকি, তখন আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) বললেন, তুমিতো কবিতা আবৃত্তির মতো দ্রুত পড়ে থাকো। সালাতের উত্তম অংশ হলো রুকু ও সিজদা। একদল লোক এমনভাবে কুরআন তিলাওয়াত করবে যে, তা তাদের কণ্ঠনালী ভেদ করবে না। অন্তরে যাতে বদ্ধমল হয়ে যায় সেভাবে পড়লেই তা উপকার দেয়। আমি নিঃসন্দেহে পরস্পর সাদৃশ্যপূর্ণ সেই সূরাসমূহ অবগত আছি রাসূলুল্লাহ (ﷺ) রাকাআতে যার দু'দুটি তিলাওয়াত করতেন। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি দাঁড়ালেন এবং ভেতরে চলে গেলেন। তারপর আলকামা (রা) এসে তার নিকট প্রবেশ করলেন, বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা তাকে বললাম রাসূলুল্লাহ (ﷺ) যে এক রাকাআতে দু'টো করে সূরা পাঠ করতেন সে ব্যাপারে তার অভিমত জিজ্ঞাসা করুন। তখন তিনি তার কাছে প্রবেশ করে জিজ্ঞাসা করে আবার আমাদের নিকট ফিরে আসলেন এবং জানালেন আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর বিন্যাস মোতাবেক আল কুরআনের শেষ এক সপ্তমাংশের প্রথম বিশটি সূরার মধ্য হতে। (অপর এক বর্ণনামতে) যিরর (র) হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর নিকট জিজ্ঞাসা করলেন আপনি শব্দটি কি রকম জানেন من غير ياسن নাকি آسِنٍ । তিনি (রা) বললেন তুমি কি সমগ্র কুরআন পড়েছ? যে বলল, আমি নিঃসন্দেহে আল কুরআনের শেষ এক সপ্তমাংস পড়েছি এবং প্রতি রাকাআতে আমি তা একবার পড়ে থাকি। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) বললেন, তুমি কি কবিতা আবৃত্তি কর, তুমি পিতৃহীন হও! আমি রাসূল্লাহ (ﷺ) এর তিলাওয়াত সম্পর্কে যা জানি তা হল, তিনি প্রতি দু'রাকআতে আল কুরআনের শেষ এক সপ্তমাংশ থেকে দুটি সূরা পর পর তিলাওয়াত করতেন, আর আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর মতে শেষ এক সপ্তমাংশের সূচনা হল সূরা আর রহমান হতে।
(বুখারী, আবু দাউদ, মুসলিম, তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
ما جاء في سورة محمد صلى الله عليه وسلم
عن شقيق بن سلمة قال جاء رجل إلى عبد الله (يعني ابن مسعود رضي الله عنه من بني بجبلة يقال له نهيك بن سنان فقال يا أبا عبد الرحمن كيف تقرأ هذه الآية أياء تجدها أو ألفا (من ماء غير آسن) (6) فقال له عبد الله وكل القرآن أحصيت غير هذه (7) قال اني لأقرأ المفصل في ركعتين فقال عبد الله هذا كهذا الشعر (8) إن من أحسن الصلاة الركوع والسجود وليقرأن القرآن أقوام لا يجاوز تراقبهم ولكنه إذا قرأه فرسخ في القلب نفع (1) إني لأعرف النظائر التي كان رسول الله صلى الله عليه وسلم يقرأ سورتين في ركعة قال ثم قام فدخل فجاء علقمة فدخل عليه قال فقلنا له سله عن النظائر التي كان رسول الله صلى الله عليه وسلم يقرأ سورتين في ركعة قال فدخل فسأله ثم خرج إلينا فقال عشرون سورة من أول المفصل في تأليف عبد الله (يعني ابن مسعود) (ومن طريق ثان) (2) عن زر أن رجلا (3) قال لابن مسعود كيف تعرف هذا الحرف ماء غير ياسن أم آسن؟ فقال كل القرآن قد قرأت؟ قال اني لأقرأ المفصل أجمع في ركعة واحدة (4) فقال (يعني ابن مسعود) أهذا الشعر لا أبالك (5) قد علمت قرائن رسول الله صلى الله عليه وسلم التي كان يقرن قرينتين قرينتين من أول المفصل وكان أول مفصل ابن مسعود الرحمن
tahqiqতাহকীক:তাহকীক চলমান