মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১০৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা আহকাফ প্রসঙ্গ
১০৪। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত তিনি বলেন আমি এক ব্যক্তিকে ত্রিশযুক্ত(১) হামীম অর্থাৎ সুরা আহকাফ পড়তে শুনলাম, তখন সে একটি উচ্চারণভঙ্গিতে পড়ল। অপর এক ব্যক্তি অন্য একটি উচ্চারণভঙ্গিতে পড়ল যা তার সঙ্গী পড়েনি, তারপর আমি অন্য কয়েকটি উচ্চারণভঙ্গিতে পড়লাম যেভাবে আমার উক্ত দু সঙ্গী পড়েনি। অতঃপর আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গেলাম এবং তাকে এ কথা জানালাম। (অপর এক বর্ণনামতে, তখন রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারা পরিবর্তন হয়ে গেলো অথবা আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মুখাবয়রে বিরক্তির ভাব লক্ষ্য করলাম অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের সবাই সঠিক পড়েছ) তারপর তিনি বললেন, তোমরা মতপার্থক্য করো না, কেননা তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ মত পার্থক্যের কারণেই ধ্বংস হয়েছে, অতঃপর তিনি মন্ত্র বললেন, লক্ষা কর আমি তোমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে পড়িয়ে দিচ্ছি তোমরা তার কিরাআতকে অনুসরণ করো।
বুখারী, অন্যান্য গ্রন্থসূত্র।
টিকা: ১. অত্র সূরার ১৫ তম আয়াতে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় সীমা ত্রিশ মাত্র উল্লেখ করা হয়েছে, যদিও অন্য আয়াতে দুবছর বলা হয়েছে। এবং এ সূরাটি حَمَ বর্ণ দুটি দ্বারা শুরু হয়েছে। তাই অত্র সূরার নাম حَمَ ثلَاثونَ বা ত্রিশযুক্ত হামীম।
বুখারী, অন্যান্য গ্রন্থসূত্র।
টিকা: ১. অত্র সূরার ১৫ তম আয়াতে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় সীমা ত্রিশ মাত্র উল্লেখ করা হয়েছে, যদিও অন্য আয়াতে দুবছর বলা হয়েছে। এবং এ সূরাটি حَمَ বর্ণ দুটি দ্বারা শুরু হয়েছে। তাই অত্র সূরার নাম حَمَ ثلَاثونَ বা ত্রিশযুক্ত হামীম।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
ما جاء في سورة الأحقاف
عن عبد الله قال سمعت رجلا (3) يقرأ حم الثلاثين يعني الأحقاف فقرأ خرفا وقرأ رجل آخر حرفا لم يقرأه صاحبه وقرأت أحرفا لم يقرأها صاحبي فانطلقنا إلى النبي صلى الله عليه وسلم فأخبرناه (وفي رواية أخرى فتغير وجه رسول الله صلى الله عليه وسلم أو عرفت في وجه رسول الله صلى الله عليه وسلم الكراهية فقال رسول الله صلى الله عليه وسلم كلاكما محسن) فقال لا تختلفوا فإنما هلك من كان قبلكم باختلاف (4) ثم قال انظروا اقرأكم رجلا فخذوا بقراءته