মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৯৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআত সম্পর্কিত আলোচনা ও এ ব্যাপারে সাহাবীদের মাঝে মত পার্থক্য।
৯৬। আমর ইবন শুয়ায়ব (রা) তার পিতা সূত্রে তার দাদা হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি ও আমার ভাই এমন একটি সভায় যোগ দিয়েছিলাম, যার বিপরীত এক পাল লাল উটনী ও আমার পছন্দ নয়। আমি ও আমার ভাই এসে দেখলাম রাসূলুল্লাহ (ﷺ) এর বাড়ীর দরজাসমূহের একটি দরজায় তাঁর বেশ কয়েকজন প্রধান সাহাবী বসে আছেন, আমরা তাদের আলোচনায় ব্যাঘাত ঘটাতে চাইনি, তাই আমরা একটি কক্ষে বসে পড়লাম, তখন সাহাবীগণ কুরআনের একটি আয়াত তিলাওয়াত নিয়ে মত পার্থক্যে লিপ্ত হলেন। এক পর্যায়ে তাদের স্বর উচ্চ হয়ে উঠলো। পরে রাসুলুল্লাহ (ﷺ) রাগান্বিত অবস্থায় বেরিয়ে আসলেন তার চেহারা লাল হয়ে গিয়েছিলো, তিনি তাদের প্রতি ধুলা নিক্ষেপ করছিলেন এবং বলছিলেন ওহে লোকজন। তোমরা থামো, এভাবেই তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ তাদের নবীদের ব্যাপারে মতবিরোধ এবং কিতাবের এক অংশকে অন্য অংশের বিপরীত দাঁড় করানোর কারণে ধ্বংস হয়েছে। কুরআন এজন্য নাযিল হয়নি যে, তার একটি অংশ দ্বারা অপর অংশকে মিথ্যা সাব্যস্ত করা হবে। বরং এক অংশ দ্বারা অপর অংশের সত্যতা সাব্যস্ত করার জন্যই নাজিল হয়েছে। সুতরাং তোমরা এর যা যা বুঝতে পারবে সে অনুযায়ী আমল করবে, আর যা বুঝতে পারবে না তাকে তার জ্ঞাত ব্যক্তির জন্য ছেড়ে দাও।
(বুখারী ও মুসলিম (সংক্ষেপে) অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء من ذلك عاما واختلاف الصحابة فيه
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال لقد جلست أنا وأخي (2) مجلسا ما أحب أن لي به حمر (3) النعم أقبلت أنا وأخي واذا مشيخة (4) من صحابة رسول الله صلى الله عليه وسلم جلوس عند باب من أبوابه فكرهنا أن تفرق بينهم فجلسنا حجرة (5) إذ ذكروا آية من القرآن فتماروا فيها (6) حتى ارتفعت أصواتهم فخرج رسول الله صلى الله عليه وسلم مغضبا قد احمر وجهه يرميهم بالتراب ويقول مهلا يا قوم بهذا هلكت الامم من قبلكم باختلافهم على أنبيائهم وضربهم الكتب بعضها ببعض إن القرآن لم ينزل يكذب بعضه بعضا بل يصدق بعضه بعضا فما عرفتم منه فاعملوا به وما جهلتم منه فردوه إلى عالمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান