মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৯৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ব্যাপারে বিস্তারিত বিবরণ এবং এ ব্যাপারে সাহাবীদের মতপার্থক্য। সূরা মায়িদার প্রসঙ্গ
৯৭। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) সূরা মায়িদার (৪৫ নম্বর) আয়াত
এখানে وَکَتَبۡنَا عَلَیۡہِمۡ فِیۡہَاۤ اَنَّ النَّفۡسَ بِالنَّفۡسِ ۙ وَالۡعَیۡنَ بِالۡعَیۡنِ
النَّفْسَ কে যবর দিয়ে এবং وَالْعَيْنُ কে পেশ দিয়ে পড়েছেন।
আবু দাউদ, তিরমিযী, মুস্তাদরাক লিল হাকিম অন্যান্য গ্রন্থসূত্র।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء من القراءة مفصلا واختلاف الصحابة فيه ما جاء في سورة المائدة
عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قرأها (وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين) نصب النفس ورفع العين
tahqiqতাহকীক:তাহকীক চলমান