মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৯৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআত সম্পর্কিত আলোচনা ও এ ব্যাপারে সাহাবীদের মাঝে মত পার্থক্য।
৯৫। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুরআন সাতটি উচ্চারণ ভঙ্গিতে নাজিল হয়েছে। কুরআনের উচ্চারণ ভঙ্গি নিয়ে ঝগড়া করা কুফরী-এ কথা তিনি তিনবার বললেন, (অতঃপর বললেন) তোমরা যা জান তা আমল করো আর যা জান না তা তার জ্ঞাত ব্যক্তির জন্য ছেড়ে দাও।
হযরত আবূ হুরায়রা (রা) হতে অপর এক সূত্রে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, মহাজ্ঞানী, প্রজ্ঞাবান ক্ষমাশীল ও দয়াবান আল্লাহ আল কুরআনকে সাতটি বর্ণনাভঙ্গিতে অবতীর্ণ করেছেন।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء من ذلك عاما واختلاف الصحابة فيه
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال نزل القرآن على سبعة أحرف المراء في القرآن كفر ثلاث مرات (6) فما عرفتم منه فاعملوا وما جهلتم منه فردوه إلى عالمه (7) (وعنه من طريق ثان) (8) قال قال رسول الله صلى الله عليه وسلم أنزل القرآن على سبعة أحرف عليما حكيما غفورا رحيما
tahqiqতাহকীক:তাহকীক চলমান