মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৯১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
অধ্যায়: বিভিন্ন প্রকার কিরাআ'ত এতে মত পার্থক্যের বৈধতা এবং এ নিয়ে ঝগড়া বিবাদ করা নিষেধ হওয়া প্রসঙ্গ
পরিচ্ছেদ: কিরাআত সম্পর্কিত আলোচনা ও এ ব্যাপারে সাহাবীদের মাঝে মত পার্থক্য।
পরিচ্ছেদ: কিরাআত সম্পর্কিত আলোচনা ও এ ব্যাপারে সাহাবীদের মাঝে মত পার্থক্য।
৯১। যির ইবন হুবায়শ (র) হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলেন, আমরা কুরআনের একটি সূরা নিয়ে বির্তকে লিপ্ত হলাম। আমাদের মধ্যে কেউ বললো পয়ত্রিশ আয়াত, আবার কেউ বললো ছত্রিশ আয়াত। ইবন মাসউদ (রা) বলেন, তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে হাজির হলাম, তথায় আলী (রা)-কে দেখতে পেলাম। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে একান্তে আলাপ করছিলেন। আমরা তখন বললাম, আমরা কুরআন পাঠ নিয়ে মত পার্থক্যে লিপ্ত হয়েছি তখন রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারা লাল হয়ে গেলো এবং আলী (রা) বললেন রাসূলুল্লাহ (ﷺ) তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা সেভাবে তিলাওয়াত করবে যেভাবে তোমাদেরকে শিখানো হয়েছে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
أبواب القراءات وجواز اختلافها والنهي عن المراء فيها
باب ما جاء من ذلك عاما واختلاف الصحابة فيه
باب ما جاء من ذلك عاما واختلاف الصحابة فيه
عن زر بن حبيش قال قال عبد الله بن مسعود تمارينا (7) في سورة من القرآن فقلنا خمس وثلاثون آية ست وثلاثون آية قال فانطلقنا إلى رسول الله صلى الله عليه وسلم فوجدنا عليا رضي الله عنه يناجيه فقلنا إنا اختلفنا في القراءة فاحمر وجه رسول الله صلى الله عليه وسلم (1) فقال علي رضي الله عنه إن رسول الله صلى الله عليه وسلم يأمركم أن تقرءوا كما علمتم