মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৯০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: উসমান (রা) এর সাহীফার ব্যাপারে আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর অভিমত।
৯০। ফুলফুলা যু'ফী (র) হতে বর্ণিত, তিনি বলেন, কুরআন জমিভূত করার ঘটনায় যারা বিচলিত হয়ে আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর কাছে ছুটে গিয়েছিল আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম আমরা তার কাছে প্রবেশ করলে দলের এক ব্যক্তি তাকে বলল আমরা আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসিনি বরং কুরআন ভস্মিভূত করণের সংবাদে ভীত হয়ে আপনার কাছে এসেছি। তখন ইবন মাসউদ (রা) বললেন, কুরআন এমন এক গ্রন্থ যা তোমাদের নবী মুহাম্মদ (ﷺ) এর প্রতি জান্নাতের সাতটি দরজা থেকে সাতটি উচ্চারণভঙ্গিতে অথবা বিভিন্ন উচ্চারণ ভঙ্গিতে নাজিল হয়েছে আর অন্যান্য পূর্ববর্তী আসমানী কিতাবসমূহ একটি দরজা দিয়ে একটি উচ্চারণ ভঙ্গিতে নাজিল হয়েছে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب رأي ابن مسعود رضي الله عنه في مصاحف عثمان
عن فلفلة الجعفي قال فزعت فيمن فزع إلى عبد الله في المصاحف فدخلنا عليه فقال رجل من القوم إنا لم نأتك زائرين ولكن جئناك حين راعنا هذا الخبر (2) فقال ان القرآن نزل على نبيكم صلى الله عليه وسلم من سبعة أبواب (3) على سبعة أحرف أو قال حروف (4) وان الكتاب قبله كان ينزل من باب واحد على حرف واحد
tahqiqতাহকীক:তাহকীক চলমান