মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৮৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: উসমান (রা) এর খিলাফতকালে গ্রন্থ আকারে কুরআন সংকলন বিভিন্ন প্রদেশে তা বিতরণ মানুষদেরকে এ গ্রন্থ ব্যতীত অন্য কিছু অনুসরণ করতে বারণ করা এবং এর বিপরীত পর্যন্ত সংকলন ও প্রাচীন পুস্তিকাসমূহ পুড়ে ফেলা প্রসঙ্গ।
৮৭। (আহমদ (র) বলেন) আব্দুর রাজ্জাক (র) আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, মা'মার (র) যুহরী (র) সূত্রে, তিনি খারিজা ইবন যায়দ অথবা অন্যকারো সূত্রে করেছেন, তিনি বলেন যায়দ ইব্ন সাবিত (রা) বলেছেন, (উসমান (রা) এর খিলাফতকালে) আমি যখন বিভিন্ন সাহীফায় কুরআন লিপিবদ্ধ করছিলাম, তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে শুনেছি এমন একটি আয়াত হারিয়ে ফেলেছিলাম, অতঃপর তা খুজইমা আনছারী (রা) এর নিকট পেয়ে গেলাম (আয়াতখানা হল, মু'মিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোন পরিবর্তন করে নাই (৩৩: ২৩)।
বর্ণনাকারী যায়দ ইব্ন সাবিত (রা) বলেন, খুযাইমা (রা)-কে দুই সাক্ষ্যওয়ালা বলে ডাকা হতো, কেননা রাসূলুল্লাহ (ﷺ) তার সাক্ষ্যকে দুজনের সাক্ষ্য হিসেবে গ্রহণ করার অনুমতি দিয়েছিলেন। ইমাম যুহরী (র) বলেন, খুযাইমা (রা) আলী (রা) এর সঙ্গী হয়ে সিফফনের যুদ্ধকালে শহীদ হয়েছেন। (অপর এক সূত্রে বর্ণিত আছে) খারিজা (র) হতে বর্ণিত, তিনি যায়দ ইব্ন সাবিত (রা)-কে বলতে শুনেছেন, আমি উসমান (রা) এর খিলাফতকালে গ্রন্থাকারে কুরআন লিপিবদ্ধ কালে সূরা আহযাবের একটি আয়াত হারিয়ে ফেললাম, যা রাসূলুল্লাহ (ﷺ)-কে পড়তে শুনেছি। (আয়াত খানা হল, মু'মিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূরণ করেছে, তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে, তারা তাদের অঙ্গীকারে কোন পরিবর্তন করে নাই। (৩৩: ২৩) তখন আমি আয়াতটি অনুসন্ধান করতে লাগলাম, অবশেষে তা খুযাইমা ইবন সাবিত (রা)-এর নিকট পেলাম এবং তা উক্ত সংকলনে উক্ত সূরার অন্তর্ভুক্ত করলাম।

كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب كتابة عثمان رضي الله عنه للمصاحف في خلافته وتوزيعها في الافطار وحمل الناس على عدم الخروج عنها وحرق ما يخالفها من الصحف والمصاحف القديمة
حدثنا عبد الرزاق أنا معمر عن الزهري عن خارجة بن زيد أو غيره (3) أن زيد بن ثابت رضي الله عنه قال لما كتبت المصاحف (4) فقدت آية كنت اسمعها من رسول الله صلى الله عليه وسلم فوجدتها عند خزيمة الانصار (من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه إلى تبديلا) (5) قال فكان خزيمة يدعى ذا الشهادتين أجاز رسول الله صلى الله عليه وسلم شهادته رجلين (6) قال الزهري وقتل يوم صفين مع علي رضي الله عنهما (ومن طريق ثان) (7) عن خارجة أنه سمع زيد بن ثابت يقول فقدت آية من سورة الأحزاب حين نسخنا المصاحف قد كنت أسمع رسول الله صلى الله عليه وسلم يقرأ بها (رجال صدقوا ما عاهدوا الله عليه) فالتمستها فوجدتها مع خزيمة بن ثابت فألحقتها في سورتها في المصحف