মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৮৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আবু বকর (রা) এর খিলাফতকালে কুরআন লিপিবদ্ধ ও সংকলন।
৮৬। উবাঈ ইব্ন কা'ব (রা) হতে বর্ণিত, আবু বকর (রা)-এর খিলাফতকালে সাহাবীগণ কয়েকটি পুস্তিকায় কুরআন সংকলন করছিলেন, তখন লেখকগণ লিখছিলেন আর উবাঈ ইবন কাব তাদের লেখার তত্ত্বাবধান করছিলেন। লেখকগণ যখন লিখতে লিখতে সূরা তাওবার আয়াত (অতঃপর তারা সরে পড়ে, আল্লাহ তাদের হৃদয়কে সত্য বিমুখ করেছেন, কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নাই। ৯:১২৭) পর্যন্ত পৌছলেন তখন সাহাবীগণ ভাবলেন এটা কুরআনের অবতীর্ণ সর্বশেষ আয়াত। তখন উবাঈ ইব্ন কা'ব (রা) তাদেরকে বললেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াতের পর আরও দু'খানা আয়াত লিখিয়েছেন। আর তা হল অবশ্যই তোমাদের মধ্য হতেই তোমাদের নিকট এর রাসূল (ﷺ) এসেছে। তোমাদেরকে যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক। সে তোমাদের মংগলকামী, মুমিনদের প্রতি সে দয়ার্দ্র ও পরম দয়ালু। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বল আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। আমি তাঁরই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি। ফিরিয়ে নেয় তবে তুমি বল আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। আমি তাঁরই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি। (৯: ১২৮-১২৯) অতঃপর তিনি বলেন, এটাই কুরআনের সর্বশেষ অবতীর্ণ অংশ বর্ণনাকারী বলেন, এভাবে শেষ করা হয়েছে সেই কথা 'তিনি ছাড়া কোন ইলাহ নেই'-এর দ্বারা, যেমন শুরুও করা হয়েছিল এরই দ্বারা শেষ করা হয়েছে যেমন ইরশাদ হয়েছিল- (আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করি নাই তার প্রতি এই ওহী ব্যতীত যে, আমি ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই সুতরাং আমারই ইবাদত কর। (২১: ২৫।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في تأليف القرآن وجمعه في خلاف ابي بكر رضي الله عنه
عن أبي بن كعب أنهم جمعوا القرآن في مصاحف في خلافة أبي بكر رضي الله عنه فكان رجال يكتبون ويملى عليهم أبي بن كعب فلما انتهوا إلى هذه الآية من سورة براءة (ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون) فظنوا أن هذا آخر ما أنزل من القرآن فقال لهم أبي بن كعب إن رسول الله صلى الله عليه وسلم اقرأني بعدها آيتين (لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤف رحيم إلي وهو رب العرش العظيم) ثم قال هذا آخر ما أنزل من القرآن قال فختم بما فتح به بالله الذي لا إله إلا هو وهو قول الله تبارك وعالى (وما أرسلنا من قبلك من رسول إلا يوحى إليه (1) أنه لا إله إلا أنا فاعبدون)