মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৮৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আবু বকর (রা) এর খিলাফতকালে কুরআন লিপিবদ্ধ ও সংকলন।
৮৫। ইবন সাব্বাক (র) হতে বর্ণিত। তিনি বলেন, যায়দ ইবন সাবিত (রা) আমার নিকট বর্ণনা করেছেন, যে ইয়ামামায় বিপুল সংখ্যক (হাফিজ) সাহাবী শাহাদাত বরণ করলে আবু বকর (রা) আমাকে ডেকে পাঠালেন। এসে দেখি উমর (রা) তাঁর নিকট বসা। আবু বকর (রা) বললেন, উমর (রা) আমাকে বলেছেন, ইয়ামামার যুদ্ধে মুসলিম সৈন্যদলের পক্ষে অসংখ্য হাফিজে কুরআন শহীদ হয়েছেন, আমার ভয় হচ্ছে বিভিন্ন যুদ্ধে এরকম হাফিজে কুরআন-এর শাহাদাতের সংখ্যা বাড়তে থাকলে কুরআন এর অনেক কিছুই হারিয়ে যেতে পারে যা সংরক্ষিত হয়নি। তাই আমি আপনাকে কুরআন সংকলনের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছি। আমি উমর (রা) কে বললাম, আমি এমন কাজ কিভাবে করি, যা রাসূলুল্লাহ (ﷺ) বলেননি? তিনি বললেন, আল্লাহর কসম। এটা ভাল কাজ। তিনি আমাকে এ ব্যাপারে ক্রমাগত বলতে থাকলেন। অবশেষে আল্লাহ এ কাজের জন্য আমার মন খুলে দিলেন এবং উমর (রা) যে মত দিচ্ছিলেন আমিও সে মতে উপনীত হলাম। যায়দ (রা) বলেন, আবু বকর (রা) আমাকে একথা বলার সময় উমর (রা) তথায় উপস্থিত ছিলেন কিন্তু তিনি কোন কথা বলছিলেন না। তখন আবু বকর (রা) বললেন, হে যায়দ তুমি একজন বুদ্ধিমান যুবক আমি তোমাকেই দায়িত্ব দেব তুমি তো রাসূলুল্লাহ (ﷺ) এর ওহী লিখতে, সুতরাং তুমিই তা সংকলন কর। যায়দ (রা) বলেন, আল্লাহর কসম, তারা যদি আমাকে কোন পাহাড় স্থানান্তর করতে বলতেন তাও এ কুরআন সংকলনের আদেশের তুলনায় অধিক ভারী হতো না, আমি তখন বললাম আপনারা এটা কিভাবে করবেন যা রাসূলুল্লাহ (ﷺ) নিজে করেননি?
(বুখারী, তিরমিযী ও নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في تأليف القرآن وجمعه في خلاف ابي بكر رضي الله عنه
عن ابن السياق قال اخبرني زيد بن ثابت ان ابا بكر رضي الله عنه ارسل اليه مقتل أهل اليمامة (6) فإذا عمر رضي الله عنه عنده فقال أبو بكر أن عمر أتاني فقال ان القتل قد استحر (7) بأهل اليمامة من قراءة القرآن من المسلمين واني اخشى أن يستحر (8) القتل بالقراء في المواطن (9) فيذهب قرآن كثير لا يوعى وإني أرى أن تأمر بجمع القرآن فقلت لعمر وكيف أفعل شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم؟ فقال هو والله خير فلم يزل يراجعني في ذلك حتى شرح الله بذلك صدري ورأيت فيه الذي رآى عمر (1) قال زيد وعمر عنده جالس لا يتكلم فقال أبو بكر انك (2) شاب عاقل لا نتهمك وقد كنت تكتب الوحى لرسول الله صلى الله عليه وسلم فاجمعه قال زيد فوالله لو كلفوني نقل جبل من الجبال ما كان أثقل علي مما أمرني به (3) من جمع القرآن فقلت كيف تفعلون شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান