মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৮৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে প্রশস্ত হাড় ও পাথরে কুরআন লিখে রাখা সম্পর্কিত।
৮৪। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর ওহী লিখতো, রাসূলুল্লাহ (ﷺ) সূরা বাকারা ও আলে ইমরান পড়লেন, উক্ত ব্যক্তি সূরা বাকারা ও আলে ইমরান লিখলো, সে আমাদের মধ্যে নতুন কিছু লেখার সুযোগ পেলো(১) রাসুলুল্লাহ (ﷺ) তাকে ক্ষমাশীল ও দয়ালু غَفُورًا رَحِيمًا লিখতে বললেন, অথচ সে লিখলো জ্ঞানী ও প্রজ্ঞাবান عَلِيمًا حَكِيمًا তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি এভাবে এভাবে লিখবে, তুমি তোমার খুশীমতো লেখো(২) তিনি তাকে জ্ঞানী ও প্রজ্ঞাবান عَلِيمًا حَكِيمًا লিখতে বললেন, সে জিজ্ঞাসা করলো, আমি কি শ্রবণকারী ও দর্শনকারী سَمِيعًا بَصِيرًا লিখবো? তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তোমার যা খুশী তাই লেখো, অতঃপর ঐ লোকটি ইসলাম থেকে মুরতাদ হয়ে গেলো, মুশরিকদের সাথে মিললো এবং তাদেরকে বললো, আমি মুহাম্মদকে তোমাদের চেয়ে বেশি চিনি, আমি চাইলে যা ইচ্ছা তাই লিখতে পারতাম। কিছুদিন পর ঐ লোকটি মারা গেলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নিশ্চয়ই জমীন তাকে গ্রহণ করবে না। আনাস (রা) বলেন, আবু তালহা (রা) আমাকে বলেছেন, ঐ লোকটি যে এলাকায় মারা গেছে সেখানে তিনি গিয়ে তাকে উৎক্ষিপ্ত অবস্থায় দেখতে পেলেন। তখন আবু তালহা বললেন, এ লোকটির কি হয়েছে? উপস্থিত জনতা বললো আমরা একে কয়েকবার দাফন করেছি কিন্তু জমীন তাকে গ্রহণ করেনি।
আনাস (রা) হতে অপর এক সূত্রে বর্ণিত আছে। তিনি বলেছেন, আমাদের মাঝে বনু নাজ্জার গোত্রের এক ব্যক্তি ছিলো, যে রাসূল-এর ওহী লিখত, সে সূরা বাকারা ও আলে ইমরান পড়েছিল। অতঃপর সে পলায়ন করে আহলে কিতাবদের সাথে যোগ দিল। বর্ণনাকারী বলেন, তারা তাকে অনেক সম্মান দিল এবং বলল, এ সেই ব্যক্তি যে মুহাম্মদের ওহী লিখত তারা তাকে নিয়ে গর্ববোধ করত। সে তাদের মধ্যে অবস্থান করতে লাগল, অবশেষে আল্লাহ তাদের মধ্যে তাকে অপমানিত করলেন। তারা তার জন্য গর্ত খনন করল এবং তাকে দাফন করল কিন্তু জমীন তাকে উপড়ে ফেলে দিল অতঃপর ফিরে এসে আবার গর্ত খুড়ল এবং তাতে দাফন করলে জমীন তাকে উপড়ে ফেলে দিল। অতঃপর তারা আবার ফিরে এসে গর্ত খুড়ে তাতে দাফন করল, কিন্তু জমীন তাকে আবার উপড়ে ফেলে দিল। তখন তারা তাকে পতিত অবস্থায় ফেলে রাখল।
(মুসনাদে আবু দাউদ তায়ালসী অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. লোকটি আল কুরআনের আয়াতকে বিকৃতভাবে লেখার দুঃসাহস দেখালো।
২. রাসূলুল্লাহ (ﷺ) বুঝতে পেরেছিলেন লোকটি মুরতাদ হয়ে যাবে, তাই তার ব্যাপারে আল্লাহই ফায়সালা দিবেন, এ নিয়ে তাঁর কড়াকড়ি করার কিছু নেই।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب كتابة القرآن في الأكتاف واللخاف على عهد رسول الله صلى الله عليه وسلم
عن أنس (يعني ابن مالك) أن رجلا كان يكتب للنبي صلى الله عليه وسلم وقد كان قرأ البقرة وآل عمران وكان الرجل إذا قرأ البقرة وآل عمران جد فينا يعني عظم (2) فكان النبي صلى الله عليه وسلم يملي عليه غفورا رحيما فيكتب عليما حكيما فيقول النبي صلى الله عليه وسلم اكتب كذا وكذا اكتب كيف شئت (3) ويملي عليه عليما حكيما فيقول اكتب سميعا بصيرا؟ فيقول اكتب كيف شئت فارتد الرجل عن الاسلام فلحق بالمشركين وقال أنا أعلمكم بمحمد ان كنت لأكتب ما شئت فمات ذلك الرجل فقال النبي صلى الله عليه وسلم إن الأرض لم تقبله وقال انس فحدثني أبو طلحة أنه أتى الأرض التي مات فيها ذلك الرجل فوجده منبوذا فقال أبو طلحة ما شأن هذا الرجل؟ قالوا قد دفناه مرارا فلم تقبله الارض (وعنه من طريق ثان) (4) قال كان منا رجل من بني النجار قد قرأ البقرة وآل عمران وكان يكتب لرسول الله صلى الله عليه وسلم فانطلق هاربا حتى لحق بأهل الكتاب قال فرفهوه وقالوا هذا كان يكتب لمحمد واعجبوا به فما لبث أن قصم الله عنقه فيهم فحفروا له فواروه فأصبحت الأرض قد نبذته على وجهها ثم عادوا فحفروا له فواروه فأصبحت الأرض قد نبذته على وجهها ثم عادوا فحفروا له فواروه فأصبحت الأرض قد نبذته على وجهها فتركوه مبنوذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান