মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৮৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে প্রশস্ত হাড় ও পাথরে কুরআন লিখে রাখা সম্পর্কিত।
৮৩। ইয়ায়ীদ ইব্ন আবূ হাবীব (র) হতে বর্ণিত, আব্দুর রহমান ইবন শামাছা (র) তাকে বলেছেন, যায়দ (রা) বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর উপস্থিতিতে পুরাতন কাপড় থেকে কুরআনের আয়াত সংগ্রহ করছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, শামের জন্য সুসংবাদ। জিজ্ঞাসা করা হল হে রাসূলুল্লাহ (ﷺ)! কেন? তিনি বললেন, রহমতের ফিরিস্তাগণ তথায় তাদের ডানা মেলে আছেন।
(তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
(তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب كتابة القرآن في الأكتاف واللخاف على عهد رسول الله صلى الله عليه وسلم
عن زيد بن أبي حبيب ان عبد الرحمن بن شماسة أخبره أن زيد بن ثابت رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم نؤلف القرآن من الرقاع (7) إذ قال طوبى للشام (8) قيل ولم ذلك يا رسول الله؟ قال ان ملائكة الرحمة باسطة أجنحتها عليه