মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৮২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে প্রশস্ত হাড় ও পাথরে কুরআন লিখে রাখা সম্পর্কিত।
৮২। খারিজা ইবন যায়দ (র) হতে বর্ণিত, তিনি বলেন, যায়দ ইবন সাবিত (রা) বলেছেন, আমি একদা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বসা ছিলাম তখন তাঁর নিকট ওহী আসলো। বর্ণনাকারী যায়দ (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তখন সাকীনা(১) আচ্ছন্ন হলেন এবং সাকীনা(১) আচ্ছন্ন অবস্থায় তাঁর উরু আমার উরুতে পড়ল। যায়দ (রা) বলেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ (ﷺ) এর উরুর চেয়ে অধিক ভারী কোন বস্তু আমি কখনও পাইনি, অতঃপর যখন তাঁর আচ্ছন্ন অবস্থা কেটে গেলো, তিনি বললেন, হে যায়দ তুমি লিখো, তখন আমি একখণ্ড হাড় নিলাম, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি লিখো মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় জানমাল দ্বারা জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় জানমাল দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে, যারা ঘরে বসে থাকে তাদের ওপর মর্যাদা দিয়াছেন, আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়াছেন। যারা ঘরে বসে থাকে তাদের ওপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহা পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।(২) বর্ণনাকারী বলেন, আমি আয়াতখানা একটি হাড়ে লিখলাম। উম্মে মাকতুম তিনি ছিলেন অন্ধ যখন মুজাহিদদের মর্যাদার কথা শুনলেন তখন দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! অন্ধত্ব বা অনুরূপ কোন কারণে যে জিহাদ করতে পারবে না তার কি হবে? যায়দ (রা) বলেন, আল্লাহর কসম। উম্মে মাকতুমের কথা শেষ না হতেই অথবা শেষ হলেই রাসূলুল্লাহ (ﷺ) আবার সাকীনা-আচ্ছন্ন হয়ে পড়লেন এবং তাঁর উরু আমার উরুর উপর পড়ল। তখন প্রথমবারের মতই আমি তাঁর উরুর ওজন অনুভব করলাম কিছুক্ষণ পর রাসূলুল্লাহ (ﷺ) এর ঘোর কেটে গেলো, তখন তিনি বললেন, তুমি আয়াতখানা পড়, তখন আমি তাঁকে পড়ে শুনালাম, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে(৩) যায়দ (রা) বলেন, আমি তখন আয়াতের মধ্যে উক্ত অংশ (যারা অক্ষম নয়) যুক্ত করলাম। আল্লাহর কসম, হাড়ের মধ্যে যে একটি ফাটল ছিল, যেখানে সংযুক্ত করা হয়েছিল আমি যেন সেটা এখনও দেখতে পাচ্ছি।
(আবু দাউদ, সাঈদ ইবন মানসুর, সুনান, আব্দুর-রায়হাক, মুসান্নাফ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা:
১. সাকীনা বলতে ওহী নাযিল কালীন ঘোর মগ্নতা বোঝানো হয়েছে।
২. আল কুরআন, সূরা নিসা, ৯৫ (আয়াতখানা অসম্পূর্ণ অত্র হাদীসের পরবর্তী অংশে সম্পূর্ণ করা হয়েছে।)
৩. দ্বিতীয়বার ওহী নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) আয়াত খানাকে এভাবে পূর্ণ করতে বললেন।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب كتابة القرآن في الأكتاف واللخاف على عهد رسول الله صلى الله عليه وسلم
عن خارجة بن زيد قال قال ريد بن ثابت اني قاعد الى جنب رسول الله صلى الله عليه وعلى آله وسلم يوما إذ أوحى إليه قال وغشيته السكينة (1) ووقع فخذه على فخذي حين غشيته السكينة قال زيد فلا والله ما وجدت شيئا قط أثقل من فخذ رسول الله صلى الله عليه وسلم ثم سرى (2) عنه فقال اكتب يا زيد فأخذت كتفا (3) فقال اكتب (لا يستوي القاعدون من المؤمنين والمجاهدون) الآية كلها إلى قوله (أجرا عظيما) فكتبت ذلك في كتف فقام حين سمعها ابن أم مكتوم وكان رجلا أعمى فقام حين سمع فضيلة المجاهدين قال يا رسول الله فكيف بمن لا يستطيع الجهاد ممن هو أعمى وأشباه ذلك؟ قال زيد فوالله ما مضى كلامه أو ما هو إلا أن قضى كلامه غشيت النبي صلى الله عليه وسلم السكينة فوقعت فخذه على فخذي فوجدت من ثقلها كما وجدت في المرة الأولى ثم سرى عنه فقال اقرأ فقرأت عليه (لا يستوي القاعدون من المؤمنين والمجاهدون) فقال النبي صلى الله عليه وسلم (غير أولى الضرر) (4) قال زيد فألحقتها فوالله لكأني أنظر إلى ملحقها عند صدع (5) كان في الكتف
tahqiqতাহকীক:তাহকীক চলমান