মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৮১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। ওযীফার কোন অংশ পড়তে ভুলে গেলে তা পড়ার সময়।
৮১। আব্দুর রহমান ইবন 'আব্দ (র) উমার ইবন খাত্তাব (রা) সূত্রে বর্ণনা করেন, (ইমাম আহমদ (র) এর পুত্র) 'আব্দুল্লাহ (র) বলেন, আমার পিতা উক্ত সনদে হাদীসখানা রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, যে ব্যক্তি তার অযীফার কোন অংশ ছেড়ে দিবে অথবা(৮) তিনি বলেছেন, যে ব্যক্তি তার অযীফার আংশিক ছেড়ে দিবে সে যেন তা ফজর ও জুহরের সালাতের মাঝে পড়ে নেয়, তাহলে ধরে নেয়া হবে সে তা রাত্রেই আদায় করেছে।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ৮. বর্ণনাকারীর সন্দেহ রাসূলুল্লাহ (ﷺ) কি প্রথমাংশ বলেছেন নাকি দ্বিতীয়াংশ বলেছেন।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ৮. বর্ণনাকারীর সন্দেহ রাসূলুল্লাহ (ﷺ) কি প্রথমাংশ বলেছেন নাকি দ্বিতীয়াংশ বলেছেন।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب من فاته شيء من ورده متى يقضيه
عن عبد الرحمن بن عبد عن عمرو بن الخطاب رضي الله عنه قال عبد الله (يعني ابن الامام احمد) وقد بلغ به أبي إلى النبي صلى الله عليه وسلم (7) قال من فاته شيء من ورده أو قال من جزئه (8) فقرأه ما بين صلاة الفجر إلى الظهر فكأنما قرأه من ليلته