মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৮০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
অধ্যায়: কুরআনের অংশ বিভাগ ওযীফা নির্ধারণ, তা লিপিবদ্ধকরণ সংকলন এবং গ্রন্থাকারে লিখন প্রসঙ্গ।
পরিচ্ছেদ। আল কুরআনের অংশ বিভাগ ও ওযীফা নির্ধারণ।
পরিচ্ছেদ। আল কুরআনের অংশ বিভাগ ও ওযীফা নির্ধারণ।
৮০। উসমান ইবন 'আব্দুল্লাহ ইবন আওস ছাকাফী (র) থেকে বর্ণিত, তিনি তাঁর দাদা আওস ইব্ন হুযায়ফা (রা) হতে বর্ণনা করেন, তিনি বলেন, ছাকীফ গোত্রের বনু মালিকের যে প্রতিনিধি দল ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করেছিলেন আমি ছিলাম তাদের অন্যতম। আমরা রাসুল (ﷺ) প্রদত্ত একটি তাঁবুতে অবস্থান নিলাম। ফলে আমরা ছিলাম রাসূলুল্লাহ (ﷺ) এর বাড়ী ও মসজিদে নববীর মাঝখানে। রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল ইশা আদায়ের পর আমাদের মাঝে আসতেন, আমরা ঘুমাতে যাওয়ার পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে কথাবার্তা বলতেন, কুরায়শ ও মক্কাবাসীদের ব্যাপারে অভিযোগ করতেন। তিনি বলতেন, (আমাদের মক্কা ও মদীনার জীবন) সমান নয়। আমরা মক্কাতে ছিলাম অবহেলিত ও দুর্বল, অতঃপর আমরা যখন মদীনায় নির্বাসিত হলাম, তখন যুদ্ধের চাকা কখনও আমাদের অনুকুলে এবং কখনও আমাদের প্রতিকুলে ঘুরতে থাকল। একদা সালাতুল ইশার পর দীর্ঘক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে না আসাতে আমরা অপেক্ষা করছিলাম। বর্ণনাকারী বলেন, পরে রাসূলুল্লাহ (ﷺ) আসলেন, তখন আমরা তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) কোন কাজ আপনাকে আমাদের মাঝে আসতে দেরী করিয়েছে? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কুরআনের এক অংশ পাঠ করা আমার জরুরী ছিল, তাই তা সমাপ্ত করেই বের হওয়া সমীচীন মনে করলাম। বর্ণনাকারী বলেন, সকালবেলা আমরা রাসুলুল্লাহ (ﷺ) এর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কিভাবে কুরআন তিলাওয়াতের জন্য অংশ বিভাগ করেন? তাঁরা বলেন আমরা তিনটি সুরা(১) পাঁচটি সূরা(২) সাতটি সূরা(৩) নয়টি সূরা(৪) এগারটি সুরা(৫) তেরটি সূরা(৬) মুফাসসালের অংশ(৭) অর্থাৎ সূরা ক্বাফ হতে শেষ পর্যন্ত এভাবে অংশ বিন্যাস করতাম।
(আবু দাউদ, ইবন মাজাহ ও আবু দাউদ তায়ালিমী অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. সূরা বাকারার শুরু থেকে সুরা নিসার শেষ পর্যন্ত।
২. সূরা মায়িদার শুরু থেকে সূরা তাওবার শেষ পর্যন্ত।
৩.সূরা ইউনুল এর শুরু থেকে সুরা নাহল এর শেষ পর্যন্ত।
৪. সূরা বনী ইসরাঈল এর শুরু থেকে সূরা ফুরকানের শেষ পর্যন্ত।
৫. সূরা আ'রাফ শুরু থেকে সূরা ইয়াসিন এর শেষ পর্যন্ত।
৬. সূরা সাফফাত এর শুরু থেকে সূরা হুজুরাত এর শেষ পর্যন্ত
৭. কুরআনের শেষ সপ্তমাংশ। এ সূরাগুলো আকারে ছোট হওয়ায় এগুলোকে পরিচ্ছেদের সাথে সাদৃশ্যপূর্ণ মনে
করা হয়েছে।

كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
أبواب ما جاء في تحزيب القرآن وأورده وتأليفه وجمعه وكتابته في المصاحف
باب تحزيب القرآن وأورده
باب تحزيب القرآن وأورده
عن عثمان بن عبد الله بن أوس الثقفي عن جده أوس بن حذيفة قال كنت في الوافد الذين أتوا النبي صلى الله عليه وسلم اسلموا من ثقيف من بني مالك أنزلنا في قبة له فكان يختلف الينا بين بيوته وبين المسجد فإذا صلى العشاء الآخرة انصرف إلينا ولا نبرح حتى يحدثنا ويشتكي قريشا ويشتكي أهل مكة ثم يقول لا سواء (1) كنا بمكة مستذلين مستضعفين فلما أخرجنا إلى المدينة كانت سجال (2) الحرب علينا ولنا فمكث عنا ليلة لم يأتنا حتى طال ذلك علينا بعد العشاء قال قلنا ما أمكثك عنا يارسول الله؟ قال طرأ علي حزبي (3) من القرآن فأردت أن لا أخرج حتى أقضيه قال فسألنا أصحاب رسول الله صلى الله عليه وسلم حين أصبحنا قال قلنا كيف تحزبون القرآن؟ قالوا نحزبه ثلاث سور (4) وخمس سور وسبع سور وتسع سور وإحدى عشرة سورة وثلاثة عشرة سورة وحزب المفصل (5) من قاف حتى يختم