মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৭৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন হিফজ করার পর তা সম্পূর্ণ বা আংশিকরূপে ভুলে যায় অথবা যে তা পাঠ করে মানুষকে দেখানোর জন্য অথবা এর মাধ্যমে জীবিকা অর্জনের জন্য এবং যে ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করে না, তার কঠোর শাস্তি প্রসঙ্গ।
৭৪। বাশীর ইবন আবূ আম খাওলানী (র) হতে বর্ণিত, তিনি বলেন, ওয়ালীদ ইবন কায়স (র) তাঁকে বলেছেন যে, তিনি আবু সাঈদ খুদরী (রা) কে বলতে শুনেছেন, তিনি (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি ষাট হিজরী সালের পর এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা সালাত নষ্ট করবে এবং কুপ্রকৃতির অনুসরণ করবে, ফলে তারা দ্রুত ক্ষতির মধ্যে পতিত হবে, আর তাদের পর এমন কতিপয় কুরআন তিলাওয়াতকারী আসবে যাদের তিলাওয়াত তাদের অন্তর পর্যন্ত পৌছবে না। কুরআন তিলাওয়াত করবে তিন ব্যক্তি, মুমীন, মুনাফিক ও পাপাচারি। বাশীর (র) বলেন, আমি তখন ওয়ালীদ (র) কে জিজ্ঞাসা করলাম ঐ তিন ব্যক্তি কারা? তখন তিনি বলেন, মুনাফিক ঐ ব্যক্তি যে কুরআন তিলাওয়াত করে অথচ তা মানতে অস্বীকার করে, আর পাপিষ্ঠ সে ব্যক্তি যে ঐ তিলাওয়াতকে জীবিকা অর্জনের মাধ্যম করে নেয়। আর মুমীন ঐ ব্যক্তি, যে ঐ তিলাওয়াতের প্রতি ঈমান রাখে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الوعيد الشديد لمن نسى القرآن أو بعضه بعد حفظه أو تراآى بقراءته أو تأكل به أو لم يعمل بما فيه
عن بشير بن أبي عمرو الخولاني ان الوليد بن قيس حدثه أنه سمع أبا سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يكون خلف (4) من بعد ستين سنة (5) أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا (6) ثم خلف يقرؤن القرآن لا يعدوا تراقيهم (7) ويقرأ القرآن ثلاثة مؤمن ومنافق وفاجر قال بشير فقلت للوليد ما هؤلاء الثلاثة؟ فقال المنافق كافر به والفاجر يتأكل به (8) والمؤمن يؤمن به
tahqiqতাহকীক:তাহকীক চলমান