মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৭৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন হিফজ করার পর তা সম্পূর্ণ বা আংশিকরূপে ভুলে যায় অথবা যে তা পাঠ করে মানুষকে দেখানোর জন্য অথবা এর মাধ্যমে জীবিকা অর্জনের জন্য এবং যে ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করে না, তার কঠোর শাস্তি প্রসঙ্গ।
৭৫। আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) তাবুকের বছর মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন তখন তাঁর পৃষ্ঠদেশ একটি খেজুর গাছের সাথে ঠেকানো ছিল, রাসূল (ﷺ) বললেন, আমি কি তোমাদেরকে সর্বোত্তম মানুষ ও সর্বনিকৃষ্ট মানুষের ব্যাপারে তথ্য দিব না? নিঃসন্দেহে মানুষের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে অথবা নিজের পায়ে হেটে ব্যস্ত থাকে, আর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঐ পাপিষ্ট, ধৃষ্ট ব্যক্তি যে কুরআন তিলাওয়াত করে অথচ কাউকে তা পালনের জন্য আহ্বান জানায় না।
(নাসাঈ হাকিম, মুস্তাদরাক, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الوعيد الشديد لمن نسى القرآن أو بعضه بعد حفظه أو تراآى بقراءته أو تأكل به أو لم يعمل بما فيه
عن أبي سعيد الخدري أنه قال إن رسول الله صلى الله عليه وسلم عام تبوك خطب الناس وهو مسند ظهره إلى نخلة فقال ألا أخبركم بخير الناس وشر الناس؟ ان من خير الناس رجلا عمل في سبيل الله على ظهر فرسه أو على ظهر بعيره أو على قدميه حتى يأتيه الموت وان من شر الناس رجلا فاجرا جريئا يقرأ كتاب الله ولا يدعو (10) إلى شيء منه
tahqiqতাহকীক:তাহকীক চলমান