মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৭৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন হিফজ করার পর তা সম্পূর্ণ বা আংশিকরূপে ভুলে যায় অথবা যে তা পাঠ করে মানুষকে দেখানোর জন্য অথবা এর মাধ্যমে জীবিকা অর্জনের জন্য এবং যে ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করে না, তার কঠোর শাস্তি প্রসঙ্গ।
৭৩। আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কতিপয় কুরআন তিলাওয়াতকারী থাকবে যারা ইসলাম থেকে তেমনিভাবে বেরিয়ে যাবে যেমনিভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়।
(ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الوعيد الشديد لمن نسى القرآن أو بعضه بعد حفظه أو تراآى بقراءته أو تأكل به أو لم يعمل بما فيه
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ليقرأن القرآن أقوام من أمتي يمرقون (1) من الاسلام كما يمرق السهم من الرمية
tahqiqতাহকীক:তাহকীক চলমান