মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৬৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াত শোনার ফাজিলত এবং তখন ক্রন্দন করা প্রসঙ্গ।
৬৫। আবু হাইয়ান আশজাঈ (র) বর্ণিত তিনি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) আমাকে বললেন, তুমি আমাকে কুরআন তিলাওয়াত করে শোনাও। আবু হাইয়ান (র) বলেন, আমি তাঁকে বললাম আমি তো আপনার নিকট থেকেই কুরআন শিখেছি এবং আপনিই আমাদেরকে তিলাওয়াত করে শোনাতেন। তখন ইবন মাসউদ (রা) বলেন, আমি একদা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গেলে তিনি বললেন তুমি আমাকে কুরআন তিলাওয়াত করে শোনাও। ইবন মাসউদ (রা) বলেন; আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) কুরআন তো আপনার ওপরই অবতীর্ণ হয়েছে এবং আমরাতো আপনার নিকট থেকেই তা শিখেছি। রাসূল (ﷺ) বললেন, হ্যাঁ, তবে আমি তা অন্য কারও কণ্ঠে শুনতে অধিক পছন্দ করি।
(বুখারী ও মুসলিম, আবূ দাউদ, নাসাই ও তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل استماع القرآن والبكاء عند ذلك
عن أبي حيان الأشجعي عن ابن مسعود رضي الله عنه قال قال لي اقرأ علي من القرآن قال فقلت له اليس منك تعلمته وأنت تقرئنا؟ فقال اني اتيت النبي صلى الله عليه وسلم ذات يوم فقال اقرأ علي القرآن قال فقلت يارسول الله اليس عليك أنزل ومنك تعلمناه قال بلى ولكني أحب أسمعه من غيري
tahqiqতাহকীক:তাহকীক চলমান