মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৬৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। কুরআনের কোন আযাবের আয়াত অথবা রহমতের আয়াত এবং কোন সূরা শেষ করার সময়ে পাঠকের যা পড়া মুস্তাহাব।
৬৪। সুফয়ান (র) আমাদের নিকট ইসমাঈল ইবন উমাইয়া (র) সূত্রে হাদীস বর্ণনা করেছেন, তিনি তার জনৈক উস্তাযের নিকট থেকে শুনেছেন, তিনি বলেন, আমি জনৈক আরব বেদুঈন থেকে শুনেছি, তিনি বলেছেন, আমি আবূ হুরায়রা (রা) এর নিকট থেকে শুনেছি, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে বক্তি সূরা আল মুরসালাত পাঠ করে, সে যেন বলে । অর্থাৎ আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। আর যে ব্যক্তি সূরা আতত্বীন পড়ল, সে যেন বলে وَأَنَا عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِیْن অর্থাৎ এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী। আর যে ব্যক্তি সূরাতুল কিয়ামা এর শেষ আয়াত أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَنْ يُحْيِي الْمَوْتَى(অর্থাৎ 'তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন)। তিলাওয়াত করবে সে যেন বলে بَلَى অর্থাৎ হ্যাঁ। হাদীসের বর্ণনাকারী ইসমাঈল (র) বলেন, আমি পরখ করতে লাগলাম ঐ ব্যক্তি আরব বেদুঈন হওয়ায় সে হাদীসখানা সংরক্ষণ করতে পেরেছে কি না, তখন সে বললো হে ভাতিজা! তুমি মনে করেছো আমি হাদীসখানা সংরক্ষণ করতে পারিনি? আমি ষাট বছর হজ্জব্রত পালন করেছি এবং এমন কোন বছর নেই সে বছর আমি কোন উটে চড়ে হজ্জ করেছি তা চিনতে পারবো না।
অত্র হাদীসখানা সংক্ষিপ্ত আকারে তিরমিযী শরীফে এবং বিশদ আকারে আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে অন্যান্য গ্রন্থসূত্র।
অত্র হাদীসখানা সংক্ষিপ্ত আকারে তিরমিযী শরীফে এবং বিশদ আকারে আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে অন্যান্য গ্রন্থসূত্র।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما يستحب أن يقوله القارئ عند ذكر آية عذاب أو رحمة وعند ختم بعض السور
حدثنا سفيان عن اسماعيل بن أمية سمعه من شيخ فقال مرة سمعته من رجل من أهل البادية اعرابي سمعت ابا هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم من قرأ المرسلات عرفا فليقل (5) فبأي حديث بعده يؤمنون (6) ومن قرأ التين والزيتون فليقل وانا على ذلك من الشاهدين (7) ومن قرأ أليس ذلك بقادر على أن يحيى الموتى فليقل بلى قال اسماعيل (8) فذهبت انظر هل حفظ وكان اعرابيا فقال يا ابن اخي أظننت أني لم أحفظه؟ لقد حججت ستين حجة مامنها سنة إلا أعرف البعير الذي حجيت عليه