মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৬৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। কুরআনের কোন আযাবের আয়াত অথবা রহমতের আয়াত এবং কোন সূরা শেষ করার সময়ে পাঠকের যা পড়া মুস্তাহাব।
৬৩। হুযায়ফা ইবন ইয়ামান (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন কোন রহমতের আয়াত পড়তেন তখন রহমত কামনা করতেন, আবার যখন কোন আযাবের আয়াত পড়তেন তখন আল্লাহর নিকট আশ্রয় চাইতেন, আবার আল্লাহর পবিত্রতার বর্ণনা সংশ্লিষ্ট কোন আয়াত তিলাওয়াত কালে আল্লাহর তাসবীহ বর্ণনা করতেন।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما يستحب أن يقوله القارئ عند ذكر آية عذاب أو رحمة وعند ختم بعض السور
عن حذيفة بن اليمان أن رسول الله صلى الله عليه وسلم كان إذا مر بآية رحمة سأل (1) واذا مر بآية فيها عذاب تعوذ (2) واذا مر بآية فيها تنزيه لله عز وجل سبح