মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৬২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর কিরাআত অনুসারে তিলাওয়াত করার ফজীলত এবং যারা কুরআন সংরক্ষণ করেছিলেন তারা সবাই সাহাবী ছিলেন সে সম্পর্কিত বর্ণনা।
৬২। আনাস (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) এর যুগে চার ব্যক্তি কুরআন সংগ্রহ করেছিলেন, তারা সবাই ছিলেন আনসার। তারা হলেন (১) উবাই ইবন কাব (২) মু'আয ইবন জাবাল (৩) যায়দ ইবন ছাবিত ও (৪) আবু যায়দ (রা)।
(বুখারী ও তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل القراءة على قراءة عبد الله بن مسعود وذكر من حفظ القرآن كله من الصحابة
عن أنس قال جمع القرآن (7) على رسول الله صلى الله عليه وسلم أربعة نفر كلهم من الأنصار أبي بن كعب ومعاذ بن جبل وزيد بن ثابت وأبو زيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান