মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৬১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর কিরাআত অনুসারে তিলাওয়াত করার ফজীলত এবং যারা কুরআন সংরক্ষণ করেছিলেন তারা সবাই সাহাবী ছিলেন সে সম্পর্কিত বর্ণনা।
৬১। আব্দুল্লাহ ইব্ন আমর (রা) রাসূল (ﷺ) সূত্রে বর্ণনা করেছেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা চার ব্যক্তির নিকট থেকে কুরআন শিক্ষা করো (১) আব্দুল্লাহ ইবন মাসউদ (২) আবু হুযাইফা (রা) এর মুক্ত দাস সালিম (৩) মুআয ইব্ন জাবাল ও (৪) উবাই ইব্ন কা'ব।
(বুখারী ও মুসলিম অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী ও মুসলিম অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل القراءة على قراءة عبد الله بن مسعود وذكر من حفظ القرآن كله من الصحابة
عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال استقرئوا القرآن من أربعة من عبد الله بن مسعود وسالم مولى أبي حذيفة ومعاذ بن جبل وأبي بن كعب