মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৬০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর কিরাআত অনুসারে তিলাওয়াত করার ফজীলত এবং যারা কুরআন সংরক্ষণ করেছিলেন তারা সবাই সাহাবী ছিলেন সে সম্পর্কিত বর্ণনা।
৬০। মাসরুক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইব্ন আমর ইবন আস (রা) এর নিকট বসা ছিলাম, তখন তিনি আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর প্রসঙ্গ উল্লেখ করে বললেন, তিনি এমন এক ব্যক্তি, যাকে আমি সারাজীবন ভালবাসবো। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা চার ব্যক্তির নিকট থেকে কুরআন শিক্ষা করো- ইব্ন উম্মে আব্দ (অর্থাৎ আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)। রাসূল (ﷺ) আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর নাম প্রথমে বললেন, (২) মু'আজ (রা) (৩) আবু হুযায়ফা (রা) এর মুক্তদাস সালিম। হাদীসটির এক বর্ণনাকারী ইয়ালী (রা) বলেন, আমি চতুর্থ ব্যক্তির নাম ভুলে গেছি।
(বুখারী, মুসলিম, তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, মুসলিম, তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل القراءة على قراءة عبد الله بن مسعود وذكر من حفظ القرآن كله من الصحابة
عن مسروق قال كنت جالسا عند عبد الله بن عمرو (بن العاص) فذكر عبد الله بن مسعود فقال إن ذاك لرجل لا أزال أحبه أبدا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خذوا القرآن عن أربعة (2) عن ابن أم عبد فبدأ به وعن معاذ وعن سالم مولى أبي حذيفة قال يعلي (أحد الرواة) ونسيت الرابع