মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৫৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর কিরাআত অনুসারে তিলাওয়াত করার ফজীলত এবং যারা কুরআন সংরক্ষণ করেছিলেন তারা সবাই সাহাবী ছিলেন সে সম্পর্কিত বর্ণনা।
৫৯। আবূ হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কুরআন তাজা তিলাওয়াত করতে চায় তিনি আরও বলেন, যেমনি নাজিল হয়েছে তেমনি তিলাওয়াত করতে চায়, সে যেন ইব্‌ন উম্মে আব্দ (আব্দুল্লাহ ইবন মাসউদ) এর কিরাআত অনুসারে তিলাওয়াত করে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل القراءة على قراءة عبد الله بن مسعود وذكر من حفظ القرآن كله من الصحابة
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يقرأ القرآن غريضا (10) كذا قال كما أنزل فليقرأه على قراءة ابن أم عبد
tahqiqতাহকীক:তাহকীক চলমান