মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৬৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াত শোনার ফাজিলত এবং তখন ক্রন্দন করা প্রসঙ্গ।
৬৬। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি আমাকে কুরআন তিলাওয়াত করে শোনও। আমি বললাম, হে রাসূলুল্লাহ (ﷺ) আমি কিভাবে আপনাকে কুরআন তিলাওয়াত করে শোনাবো? কুরআন তো আপনার নিকটই নাজিল হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তা অন্য কারও কণ্ঠে শুনতে পছন্দ করি। আব্দুল্লাহ (রা) বলেন, আমি তখন সূরা নিসা তাঁর সামনে তিলাওয়াত করলাম যখন (৪১ তম) আয়াত
فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيْدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا (যখন আমি প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপাস্থিত করব এবং তোমাকে তাদের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব, তখন কি অবস্থা হবে? তিলাওয়াত করলাম, তখন আমি দেখলাম রাসুল (ﷺ) এর দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।
(বুখারী, মুসলিম অন্যান্য গ্রন্থসূত্র।)

كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل استماع القرآن والبكاء عند ذلك
عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي القرآن قلت يا رسول الله كيف أقرأ عليك وانما أنزل عليك؟ قال اني اشتهي ان اسمعه من غيري (2) قال فاستفتحت سورة النساء فقرأت عليه فلما بلغت (فكيف (3) إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا) قال (4) نظرت اليه وعيناه تذرفان